Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বড় স্বস্তি নাবালক ও নির্দোষদের! পুলিশের খাঁচায় থাকবে শুধু ‘দাগি’রা, কড়া নির্দেশ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬
বড় স্বস্তি নাবালক ও নির্দোষদের! পুলিশের খাঁচায় থাকবে শুধু ‘দাগি’রা, কড়া নির্দেশ শীর্ষ আদালতের
কড়া নির্দেশ শীর্ষ আদালতের। ফাইল ছবি

নয়াদিল্লি: দেশজুড়ে তোলপাড় ফেলা নিট বিক্ষোভ এবং আন্দোলনকারীদের গ্রেপ্তারি মামলায় ঐতিহাসিক ও বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রতিবাদে অংশ নেওয়া যে সমস্ত আন্দোলনকারীদের বয়স ১৮ বছরের নিচে, অর্থাৎ যারা নাবালক, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি যেসব প্রতিবাদীদের অতীতে কোনো অপরাধের নজির নেই অর্থাৎ ‘স্বচ্ছ’ রেকর্ড রয়েছে, তাদেরও দ্রুত রেহাই দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শীর্ষ আদালত আরও কঠোরভাবে জানিয়েছে যে, আন্দোলনের জেরে পুলিশ যেসব এফআইআর দায়ের করেছিল, আপাতত সেগুলোর ভিত্তিতে প্রতিবাদীদের বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপ করা যাবে না।

গত ২০ জুন দিল্লিতে পড়াশোনার ভবিষ্যৎ বাঁচাতে পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশি লাঠিচার্জ এবং দেশের একাধিক রাজ্যে আন্দোলনকারীদের গণ-গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই সবকটি মামলা একত্রিত করে শুনানির পর এই অন্তর্বর্তী রায় দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশের বাস্তবায়নে কেন্দ্র সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, অসম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকেও বিশেষ নোটিস পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে যাদের অতীতে অপরাধমূলক রেকর্ড রয়েছে বা যারা ‘দাগি’, তাদের ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো হয়নি। প্রধান বিচারপতি স্পষ্ট সতর্ক করে বলেন যে, গোটা ঘটনার স্বাধীন তদন্ত প্রয়োজন এবং যারা আইনের তোয়াক্কা না করে বাড়াবাড়ি করেছে, তাদের ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি, কোনো প্রতিবাদীর ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনার যাবতীয় ভিডিও ফুটেজ সুরক্ষার স্বার্থে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজপথের এই লড়াই সামলানোই নয়, ভবিষ্যতে এ জাতীয় ছাত্র আন্দোলন মোকাবিলা করতে নতুন জাতীয় নীতি নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বিহেড়ে নিট প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশকর্মীর একে-৪৭ উঁচিয়ে নেওয়ার ঘটনার রেশ টেনে প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন যে, সুস্থ গণতান্ত্রিক কাঠামোয় প্রতিটি আন্দোলনই একটি অংশ। ফলে কাঁদানে গ্যাস বা কী ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপের অনুমতি দেওয়া উচিত, তা এবার আইনি সীমানার মধ্যে পুনর্মূল্যায়ন করা জরুরি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews SupremeCourt JusticeSuryakant HiddenStoriesNews NEETProtest StudentRights

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


বড় স্বস্তি নাবালক ও নির্দোষদের! পুলিশের খাঁচায় থাকবে শুধু ‘দাগি’রা, কড়া নির্দেশ শীর্ষ আদালতের

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image
নয়াদিল্লি: দেশজুড়ে তোলপাড় ফেলা নিট বিক্ষোভ এবং আন্দোলনকারীদের গ্রেপ্তারি মামলায় ঐতিহাসিক ও বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রতিবাদে অংশ নেওয়া যে সমস্ত আন্দোলনকারীদের বয়স ১৮ বছরের নিচে, অর্থাৎ যারা নাবালক, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি যেসব প্রতিবাদীদের অতীতে কোনো অপরাধের নজির নেই অর্থাৎ ‘স্বচ্ছ’ রেকর্ড রয়েছে, তাদেরও দ্রুত রেহাই দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শীর্ষ আদালত আরও কঠোরভাবে জানিয়েছে যে, আন্দোলনের জেরে পুলিশ যেসব এফআইআর দায়ের করেছিল, আপাতত সেগুলোর ভিত্তিতে প্রতিবাদীদের বিরুদ্ধে নতুন করে কোনো পদক্ষেপ করা যাবে না।গত ২০ জুন দিল্লিতে পড়াশোনার ভবিষ্যৎ বাঁচাতে পড়ুয়াদের সংসদ অভিযানে পুলিশি লাঠিচার্জ এবং দেশের একাধিক রাজ্যে আন্দোলনকারীদের গণ-গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই সবকটি মামলা একত্রিত করে শুনানির পর এই অন্তর্বর্তী রায় দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশের বাস্তবায়নে কেন্দ্র সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার, অসম, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকেও বিশেষ নোটিস পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে যাদের অতীতে অপরাধমূলক রেকর্ড রয়েছে বা যারা ‘দাগি’, তাদের ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো হয়নি। প্রধান বিচারপতি স্পষ্ট সতর্ক করে বলেন যে, গোটা ঘটনার স্বাধীন তদন্ত প্রয়োজন এবং যারা আইনের তোয়াক্কা না করে বাড়াবাড়ি করেছে, তাদের ছাড় দেওয়া হবে না।পাশাপাশি, কোনো প্রতিবাদীর ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনার যাবতীয় ভিডিও ফুটেজ সুরক্ষার স্বার্থে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রাজপথের এই লড়াই সামলানোই নয়, ভবিষ্যতে এ জাতীয় ছাত্র আন্দোলন মোকাবিলা করতে নতুন জাতীয় নীতি নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বিহেড়ে নিট প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশকর্মীর একে-৪৭ উঁচিয়ে নেওয়ার ঘটনার রেশ টেনে প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন যে, সুস্থ গণতান্ত্রিক কাঠামোয় প্রতিটি আন্দোলনই একটি অংশ। ফলে কাঁদানে গ্যাস বা কী ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপের অনুমতি দেওয়া উচিত, তা এবার আইনি সীমানার মধ্যে পুনর্মূল্যায়ন করা জরুরি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত