Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশে হামের ভয়াবহ বাড়বাড়ন্ত ও শিশুমৃত্যু, প্রাক্তন উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬
বাংলাদেশে হামের ভয়াবহ বাড়বাড়ন্ত ও শিশুমৃত্যু, প্রাক্তন উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিস
প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ফাইল ছবি

ঢাকা: হামের সরকারি টিকা ব্যক্তিগত স্বার্থে বেসরকারি সংস্থাকে হস্তান্তর এবং ইউনিসেফের টিকা কেনা বন্ধের মারাত্মক খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। প্রায় হাজার শিশুর মর্মান্তিক মৃত্যুর পেছনে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ভুল নীতি ও অপচেষ্টাকেই দায়ী করে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের পাঠানো হলো আইনি নোটিস। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে এই নোটিস পাঠান।

সংবাদমাধ্যমের সামনে আইনজীবী আশরাফুল ইসলাম বিস্ফোরক দাবি করে বলেন, হামের মতো জীবনদায়ী টিকাকে সরকারি আওতার বাইরে বের করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার নেপথ্যে বড়সড় আর্থিক অনিয়ম ও অশুভ চক্রান্ত ছিল। আর এই পুরো কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন ইউনুস নিজে। এই গর্হীত অপরাধের পর তিনি যাতে বিচার এড়িয়ে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই কারণেই তাঁর দেশত্যাগের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ একাধিক আধিকারিককে আইনি নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও ইউনুস ও তাঁর উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হলেও আদালত তাতে বিশেষ আমল দেয়নি।

অভিযোগ উঠেছে, ২০২৪ সালের ৮ আগস্ট ক্ষমতা দখলের পর বিপুল আর্থিক সুবিধার লোভে ইউনিসেফ থেকে সরকারিভাবে টিকা সংগ্রহ বন্ধ করে দেন ইউনুস। তার বদলে ব্যক্তিস্বার্থে নিজস্ব ব্যবস্থাপনায় টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়। ফলে দেশজুড়ে টিকাদান পরিষেবা মারাত্মক ভাবে ভেঙে পড়ে। পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করে দ্রুত টিকা ক্রয়ের ব্যবস্থা করলেও, ততক্ষণে মহামারি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং ব্যাপক হারে শিশুমৃত্যু শুরু হয়।

পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, সরকারি রিপোর্ট অনুসারেই গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ৯৯ জন এবং হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও ৮০৯ জন শিশু। দেশজুড়ে জরুরি টিকাদান ও বিশেষ সতর্কতা জারি সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু এবং ১ হাজার ১০১ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ইউনুসের সিদ্ধান্তের ফলেই আজ এই স্বাস্থ্য বিপর্যয় বলে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে জনক্ষোভ তুঙ্গে উঠেছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : Yunus BangladeshNews DhakaNews HiddenStoriesNews measlesoutbreak

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৭ আগস্ট ২০২৬


বাংলাদেশে হামের ভয়াবহ বাড়বাড়ন্ত ও শিশুমৃত্যু, প্রাক্তন উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিস

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image
ঢাকা: হামের সরকারি টিকা ব্যক্তিগত স্বার্থে বেসরকারি সংস্থাকে হস্তান্তর এবং ইউনিসেফের টিকা কেনা বন্ধের মারাত্মক খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। প্রায় হাজার শিশুর মর্মান্তিক মৃত্যুর পেছনে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ভুল নীতি ও অপচেষ্টাকেই দায়ী করে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের পাঠানো হলো আইনি নোটিস। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে এই নোটিস পাঠান।সংবাদমাধ্যমের সামনে আইনজীবী আশরাফুল ইসলাম বিস্ফোরক দাবি করে বলেন, হামের মতো জীবনদায়ী টিকাকে সরকারি আওতার বাইরে বের করে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার নেপথ্যে বড়সড় আর্থিক অনিয়ম ও অশুভ চক্রান্ত ছিল। আর এই পুরো কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন ইউনুস নিজে। এই গর্হীত অপরাধের পর তিনি যাতে বিচার এড়িয়ে দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই কারণেই তাঁর দেশত্যাগের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ একাধিক আধিকারিককে আইনি নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও ইউনুস ও তাঁর উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হলেও আদালত তাতে বিশেষ আমল দেয়নি।অভিযোগ উঠেছে, ২০২৪ সালের ৮ আগস্ট ক্ষমতা দখলের পর বিপুল আর্থিক সুবিধার লোভে ইউনিসেফ থেকে সরকারিভাবে টিকা সংগ্রহ বন্ধ করে দেন ইউনুস। তার বদলে ব্যক্তিস্বার্থে নিজস্ব ব্যবস্থাপনায় টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়। ফলে দেশজুড়ে টিকাদান পরিষেবা মারাত্মক ভাবে ভেঙে পড়ে। পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করে দ্রুত টিকা ক্রয়ের ব্যবস্থা করলেও, ততক্ষণে মহামারি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং ব্যাপক হারে শিশুমৃত্যু শুরু হয়।পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, সরকারি রিপোর্ট অনুসারেই গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ৯৯ জন এবং হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও ৮০৯ জন শিশু। দেশজুড়ে জরুরি টিকাদান ও বিশেষ সতর্কতা জারি সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু এবং ১ হাজার ১০১ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ইউনুসের সিদ্ধান্তের ফলেই আজ এই স্বাস্থ্য বিপর্যয় বলে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে জনক্ষোভ তুঙ্গে উঠেছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত