Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফেসবুকেই থাকুন, রাস্তায় নামার দরকার নেই’! অন্নপূর্ণা নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
ফেসবুকেই থাকুন, রাস্তায় নামার দরকার নেই’! অন্নপূর্ণা নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর
ছবি সংগৃহীত

কলকাতাঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সমস্ত অভিযোগের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করা হচ্ছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে শুভেন্দুর দাবি, যোগ্য প্রত্যেক মহিলাই ধীরে ধীরে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় দেখে কাউকে বেছে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।


সোমবার সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন যোগ্য মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার মুসলিম মহিলা রয়েছেন। ফলে ধর্মের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে, অন্নপূর্ণার পোর্টালে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে বলেও জানান শুভেন্দু। তাঁর দাবি, সেই অভিযোগগুলির মধ্যে অনেকেই অযোগ্য প্রাপকদের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। যোগ্যতার ভিত্তিতেই প্রকল্পের সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ধর্মের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেওয়ার অভিযোগ নিয়েও মমতাকে নিশানা করেন শুভেন্দু। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের একটি উদাহরণ তুলে ধরে তাঁর দাবি, সেখানে ৮৬ শতাংশ হিন্দু বসবাস করলেও আগের সরকারের আবাস যোজনার সুবিধা পাওয়া ৫৪ জনের মধ্যে ৫২ জনই মুসলিম ছিলেন। এই পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দুর প্রশ্ন, “কে ধর্মের ভিত্তিতে টাকা দিত তা স্পষ্ট।” শুভেন্দুর কথায়, “বাছাবাছি, আমরা-ওঁরা তো উনি করতেন। আমরা করি না।” 


অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার বাজেট সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, বাজেট সম্পর্কে তাঁর ‘বিরাট জ্ঞান’ রয়েছে। এরপরই রাজ্যের ঋণের বোঝা, সরকারি কর্মীদের ডিএ, এরিয়ার এবং পেনশন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। মমতার উদ্দেশ্যে তাঁর আরও কড়া বার্তা, “ফেসবুকেই থাকুন বিকেলবেলা, রাস্তায় নামতে হবে না। রাস্তায় যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করব।” পাশাপাশি তাঁকে বিশ্রামে থাকার পরামর্শও দেন শুভেন্দু।

বিষয় : Mamata Banerjee CM Suvendu Adhikari Annapurna Yojana

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


ফেসবুকেই থাকুন, রাস্তায় নামার দরকার নেই’! অন্নপূর্ণা নিয়ে মমতাকে খোঁচা শুভেন্দুর

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সমস্ত অভিযোগের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করা হচ্ছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে শুভেন্দুর দাবি, যোগ্য প্রত্যেক মহিলাই ধীরে ধীরে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় দেখে কাউকে বেছে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।সোমবার সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন যোগ্য মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার মুসলিম মহিলা রয়েছেন। ফলে ধর্মের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে, অন্নপূর্ণার পোর্টালে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে বলেও জানান শুভেন্দু। তাঁর দাবি, সেই অভিযোগগুলির মধ্যে অনেকেই অযোগ্য প্রাপকদের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। যোগ্যতার ভিত্তিতেই প্রকল্পের সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ধর্মের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেওয়ার অভিযোগ নিয়েও মমতাকে নিশানা করেন শুভেন্দু। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের একটি উদাহরণ তুলে ধরে তাঁর দাবি, সেখানে ৮৬ শতাংশ হিন্দু বসবাস করলেও আগের সরকারের আবাস যোজনার সুবিধা পাওয়া ৫৪ জনের মধ্যে ৫২ জনই মুসলিম ছিলেন। এই পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দুর প্রশ্ন, “কে ধর্মের ভিত্তিতে টাকা দিত তা স্পষ্ট।” শুভেন্দুর কথায়, “বাছাবাছি, আমরা-ওঁরা তো উনি করতেন। আমরা করি না।” অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার বাজেট সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, বাজেট সম্পর্কে তাঁর ‘বিরাট জ্ঞান’ রয়েছে। এরপরই রাজ্যের ঋণের বোঝা, সরকারি কর্মীদের ডিএ, এরিয়ার এবং পেনশন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। মমতার উদ্দেশ্যে তাঁর আরও কড়া বার্তা, “ফেসবুকেই থাকুন বিকেলবেলা, রাস্তায় নামতে হবে না। রাস্তায় যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করব।” পাশাপাশি তাঁকে বিশ্রামে থাকার পরামর্শও দেন শুভেন্দু।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত