Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পৃথক রাজ্য নয়, পাহাড়ের ‘স্থায়ী সমাধান’! অমিত শাহের বৈঠকে নতুন কমিটি, এবার কি মিটবে দীর্ঘদিনের সমস্যা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
পৃথক রাজ্য নয়, পাহাড়ের ‘স্থায়ী সমাধান’! অমিত শাহের বৈঠকে নতুন কমিটি, এবার কি মিটবে দীর্ঘদিনের সমস্যা?
FILE IMAGE

শিলিগুড়িঃ পৃথক রাজ্য নয়, সংবিধানের আওতায় থেকেই পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ। শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বসে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকের পর পাহাড়ের সমস্যা নিয়ে কাজ করতে তৈরি হল নতুন কমিটি।


সরকারি সূত্রে খবর, এই কমিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিএসএফ প্রধান পঙ্কজকুমার সিংহকে। পাহাড়ের পাশাপাশি তরাই ও ডুয়ার্সের বিভিন্ন এলাকা ঘুরে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে এই কমিটি। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে পাহাড়ের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ নিয়ে আলোচনায় বসেন অমিত শাহ। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, রোশন গিরি, গোর্খা ন্যাশনাল লিবারেল ফ্রন্টের সভাপতি মন ঘিসিং-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।


এর আগে তৃণমূল সরকারের আমলেও পাহাড়ের সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছিল। তবে সেই মধ্যস্থতাকারীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ উঠেছিল। এবার সেই দায়িত্বেই ফের পঙ্কজকুমার সিংহকে আনা হল। নতুন কমিটি শুধু রাজনৈতিক দলগুলির সঙ্গেই নয়, পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ করবে। তাঁদের দাবিদাওয়া ও সমস্যার বিস্তারিত তথ্য সংগ্রহ করে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করা হবে।

বিষয় : SILIGURI northbengal amitshah Gorkhaland politicalsituation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২২ আগস্ট ২০২৬


পৃথক রাজ্য নয়, পাহাড়ের ‘স্থায়ী সমাধান’! অমিত শাহের বৈঠকে নতুন কমিটি, এবার কি মিটবে দীর্ঘদিনের সমস্যা?

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
শিলিগুড়িঃ পৃথক রাজ্য নয়, সংবিধানের আওতায় থেকেই পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই লক্ষ্যেই এবার বড় পদক্ষেপ। শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বসে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকের পর পাহাড়ের সমস্যা নিয়ে কাজ করতে তৈরি হল নতুন কমিটি।সরকারি সূত্রে খবর, এই কমিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিএসএফ প্রধান পঙ্কজকুমার সিংহকে। পাহাড়ের পাশাপাশি তরাই ও ডুয়ার্সের বিভিন্ন এলাকা ঘুরে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে এই কমিটি। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে পাহাড়ের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ নিয়ে আলোচনায় বসেন অমিত শাহ। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, রোশন গিরি, গোর্খা ন্যাশনাল লিবারেল ফ্রন্টের সভাপতি মন ঘিসিং-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।এর আগে তৃণমূল সরকারের আমলেও পাহাড়ের সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছিল। তবে সেই মধ্যস্থতাকারীকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ উঠেছিল। এবার সেই দায়িত্বেই ফের পঙ্কজকুমার সিংহকে আনা হল। নতুন কমিটি শুধু রাজনৈতিক দলগুলির সঙ্গেই নয়, পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ করবে। তাঁদের দাবিদাওয়া ও সমস্যার বিস্তারিত তথ্য সংগ্রহ করে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করা হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত