Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পুরনো জরিমানা মকুব হোক! বাস পরিষেবা স্বাভাবিক করতে পরিবহণ দফতরের দ্বারস্থ সংগঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬
পুরনো জরিমানা মকুব হোক! বাস পরিষেবা স্বাভাবিক করতে পরিবহণ দফতরের দ্বারস্থ সংগঠন
ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে জমে থাকা গাড়ির সিএফ (সার্টিফিকেট অফ ফিটনেস), কর এবং পারমিট নবীকরণের জরিমানার বোঝা থেকে এককালীন রেহাই চাইল শহর ও শহরতলির বাস পরিষেবার সঙ্গে যুক্ত অপারেটরদের সংগঠন। ‘সিটি সাব আরবান বাস সার্ভিস’-এর তরফে পরিবহণ দফতরের প্রধান সচিব রবি ইন্দর সিংহের কাছে এই মর্মে আবেদন জানানো হয়েছে।

সোমবার পাঠানো চিঠিতে ৪ মে ২০২৬ পর্যন্ত বকেয়া সমস্ত সিএফ ফাইন, ট্যাক্স ফাইন এবং পারমিট নবীকরণের জরিমানা এককালীন মকুবের দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, দীর্ঘদিন ধরে জমে থাকা জরিমানার পরিমাণ এতটাই বেড়েছে যে, বাসমালিকদের পক্ষে প্রয়োজনীয় নথি নবীকরণ এবং গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ কার্যত কঠিন হয়ে পড়েছে। এর জেরে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাও সমস্যার মুখে পড়েছে। পাশাপাশি বাসের সংখ্যা কমে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে সাধারণ যাত্রীদের। এই পরিস্থিতিতে গণপরিবহণ পরিষেবাকে পুনরুজ্জীবিত করার স্বার্থেই পুরনো জরিমানা এককালীন মকুবের আবেদন জানানো হয়েছে। চিঠিতে ‘বাহন’ পোর্টাল সংক্রান্ত বকেয়া জরিমানাগুলিও নিষ্পত্তির জন্য বিশেষ বিবেচনার আবেদন জানিয়েছে সংগঠনটি।


তবে ৪ মে ২০২৬-এর পর নিয়ম ভেঙে যে জরিমানা হয়েছে, সেগুলি এই মকুবের আওতায় রাখা হবে না। নির্ধারিত নিয়ম মেনেই সেই জরিমানা সময়মতো পরিশোধ করা হবে বলে জানিয়েছে সংগঠন। এই এককালীন ছাড় কার্যকর হলে হাজার হাজার বাসচালক, কন্ডাক্টর ও পরিবহণকর্মী এবং তাঁদের পরিবার উপকৃত হবেন। একই সঙ্গে দীর্ঘদিনের সমস্যায় ধাক্কা খাওয়া সরকারি ও বেসরকারি গণপরিবহণ পরিষেবাতেও গতি ফিরবে।

বিষয় : publictransport BengalTransport busowners busownersassociation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


পুরনো জরিমানা মকুব হোক! বাস পরিষেবা স্বাভাবিক করতে পরিবহণ দফতরের দ্বারস্থ সংগঠন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image
দীর্ঘদিন ধরে জমে থাকা গাড়ির সিএফ (সার্টিফিকেট অফ ফিটনেস), কর এবং পারমিট নবীকরণের জরিমানার বোঝা থেকে এককালীন রেহাই চাইল শহর ও শহরতলির বাস পরিষেবার সঙ্গে যুক্ত অপারেটরদের সংগঠন। ‘সিটি সাব আরবান বাস সার্ভিস’-এর তরফে পরিবহণ দফতরের প্রধান সচিব রবি ইন্দর সিংহের কাছে এই মর্মে আবেদন জানানো হয়েছে।সোমবার পাঠানো চিঠিতে ৪ মে ২০২৬ পর্যন্ত বকেয়া সমস্ত সিএফ ফাইন, ট্যাক্স ফাইন এবং পারমিট নবীকরণের জরিমানা এককালীন মকুবের দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, দীর্ঘদিন ধরে জমে থাকা জরিমানার পরিমাণ এতটাই বেড়েছে যে, বাসমালিকদের পক্ষে প্রয়োজনীয় নথি নবীকরণ এবং গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ কার্যত কঠিন হয়ে পড়েছে। এর জেরে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাও সমস্যার মুখে পড়েছে। পাশাপাশি বাসের সংখ্যা কমে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে সাধারণ যাত্রীদের। এই পরিস্থিতিতে গণপরিবহণ পরিষেবাকে পুনরুজ্জীবিত করার স্বার্থেই পুরনো জরিমানা এককালীন মকুবের আবেদন জানানো হয়েছে। চিঠিতে ‘বাহন’ পোর্টাল সংক্রান্ত বকেয়া জরিমানাগুলিও নিষ্পত্তির জন্য বিশেষ বিবেচনার আবেদন জানিয়েছে সংগঠনটি।তবে ৪ মে ২০২৬-এর পর নিয়ম ভেঙে যে জরিমানা হয়েছে, সেগুলি এই মকুবের আওতায় রাখা হবে না। নির্ধারিত নিয়ম মেনেই সেই জরিমানা সময়মতো পরিশোধ করা হবে বলে জানিয়েছে সংগঠন। এই এককালীন ছাড় কার্যকর হলে হাজার হাজার বাসচালক, কন্ডাক্টর ও পরিবহণকর্মী এবং তাঁদের পরিবার উপকৃত হবেন। একই সঙ্গে দীর্ঘদিনের সমস্যায় ধাক্কা খাওয়া সরকারি ও বেসরকারি গণপরিবহণ পরিষেবাতেও গতি ফিরবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত