Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেপাল যাওয়ার পথে ‘চিকেনস নেকে’ আটক আফগান যুবক! উদ্ধার জাল আধার-ভোটার, নেপথ্যে কী ছক?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
নেপাল যাওয়ার পথে ‘চিকেনস নেকে’ আটক আফগান যুবক! উদ্ধার জাল আধার-ভোটার, নেপথ্যে কী ছক?
ছবি সংগৃহীত

উত্তরবঙ্গঃ ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার মধ্যেই এক আফগান যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়াল। উত্তরবঙ্গের পানিট্যাঙ্কি সীমান্তে সন্দেহজনক হিসেবে তাঁকে আটক করা হয়েছে। নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় নথি যাচাই করতে গিয়ে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার রয়েছে বলে জানতে পারেন আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে তাঁর এক ভারতীয় বন্ধুকেও।


ধৃত আফগান নাগরিকের নাম আবদুল্লা খান। তাঁর ভারতীয় সঙ্গী শঙ্কর বণিক। পুলিশ সূত্রে খবর, আবদুল্লার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। এই নথিগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। তদন্তে আবদুল্লার সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ‘চিকেনস নেক’ নামে পরিচিত স্পর্শকাতর এই ভূখণ্ড সম্পর্কে কোনও তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ভারতে থাকার সুবাদে আবদুল্লা টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করেছিলেন বলে সন্দেহ। হাওড়ার শিবপুরে থাকতেন তিনি। সেখানে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা শঙ্করের। 


প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন দু’জন। সেই উদ্দেশ্যেই পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছেছিলেন তাঁরা বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু ইমিগ্রেশন দফতরে নথি যাচাইয়ের সময়ই পুরো পরিকল্পনায় ছেদ পড়ে। দু’জনের বিরুদ্ধে জাল নথি তৈরি, প্রতারণা, ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট এবং আধার আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

বিষয় : North Bengal Border Security

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


নেপাল যাওয়ার পথে ‘চিকেনস নেকে’ আটক আফগান যুবক! উদ্ধার জাল আধার-ভোটার, নেপথ্যে কী ছক?

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
উত্তরবঙ্গঃ ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতার মধ্যেই এক আফগান যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়াল। উত্তরবঙ্গের পানিট্যাঙ্কি সীমান্তে সন্দেহজনক হিসেবে তাঁকে আটক করা হয়েছে। নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় নথি যাচাই করতে গিয়ে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার রয়েছে বলে জানতে পারেন আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে তাঁর এক ভারতীয় বন্ধুকেও।ধৃত আফগান নাগরিকের নাম আবদুল্লা খান। তাঁর ভারতীয় সঙ্গী শঙ্কর বণিক। পুলিশ সূত্রে খবর, আবদুল্লার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। এই নথিগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। তদন্তে আবদুল্লার সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ‘চিকেনস নেক’ নামে পরিচিত স্পর্শকাতর এই ভূখণ্ড সম্পর্কে কোনও তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ভারতে থাকার সুবাদে আবদুল্লা টাকার বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরি করেছিলেন বলে সন্দেহ। হাওড়ার শিবপুরে থাকতেন তিনি। সেখানে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা শঙ্করের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নেপাল হয়ে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন দু’জন। সেই উদ্দেশ্যেই পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছেছিলেন তাঁরা বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু ইমিগ্রেশন দফতরে নথি যাচাইয়ের সময়ই পুরো পরিকল্পনায় ছেদ পড়ে। দু’জনের বিরুদ্ধে জাল নথি তৈরি, প্রতারণা, ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট এবং আধার আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত