Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেতাজিকে সামনে রেখে শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’! অনন্ত-বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
 নেতাজিকে সামনে রেখে শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’! অনন্ত-বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

কলকাতাঃ অনন্ত মহারাজকে ঘিরে বিতর্কের আবহেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিধায়ক সেবা কেন্দ্রগুলির নাম এবার থেকে হবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’। এই কেন্দ্রগুলি চালানোর জন্য মাসে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে এই ঘোষণা করেন শুভেন্দু। জানা গিয়েছে, আগস্ট মাস থেকেই এই আর্থিক সহায়তা চালু হতে পারে। তবে টাকা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে বিধায়কদের। কেন্দ্রের নাম নেতাজির নামে রাখা বাধ্যতামূলক। পাশাপাশি রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে পাঠানো নেতাজির ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবিও সেখানে রাখতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত শর্ত না মানলে এই টাকা দেওয়া হবে না। ক্ষমতায় আসার পর প্রতিটি বিধানসভা এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছিল বিজেপি। এবার সেই কেন্দ্রগুলিকেই নতুন নাম এবং আর্থিক সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত হল। জানা গিয়েছে, বিজেপির তরফে ২০৭টি আসনে এমন কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে বলেন, “এটা আমার প্রস্তাব বা শর্ত যাই বলুন। স্পিকার মহোদয়কে বিষয়টি দেখতে হবে। শর্ত মানলে তবে মিলবে টাকা। পরের অধিবেশনে অর্থমন্ত্রীকে দিয়ে সংশোধন করানো হবে। তারপর থেকেই টাকা মিলবে। আগস্ট থেকেই টাকা মিলবে।” 


তবে এই ঘোষণা ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। নেতাজিকে ঘিরে অনন্ত মহারাজের একাধিক মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অন্দরেও সেই মন্তব্য নিয়ে অসন্তোষ রয়েছে বলে  দাবি রাজনৈতিক মহলের। এই পরিস্থিতিতেই নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্রের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিষয় : CM Suvendu Adhikari Netaji Subhash Chandra Bose

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


নেতাজিকে সামনে রেখে শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’! অনন্ত-বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ অনন্ত মহারাজকে ঘিরে বিতর্কের আবহেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিধায়ক সেবা কেন্দ্রগুলির নাম এবার থেকে হবে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’। এই কেন্দ্রগুলি চালানোর জন্য মাসে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে এই ঘোষণা করেন শুভেন্দু। জানা গিয়েছে, আগস্ট মাস থেকেই এই আর্থিক সহায়তা চালু হতে পারে। তবে টাকা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে বিধায়কদের। কেন্দ্রের নাম নেতাজির নামে রাখা বাধ্যতামূলক। পাশাপাশি রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে পাঠানো নেতাজির ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবিও সেখানে রাখতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত শর্ত না মানলে এই টাকা দেওয়া হবে না। ক্ষমতায় আসার পর প্রতিটি বিধানসভা এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছিল বিজেপি। এবার সেই কেন্দ্রগুলিকেই নতুন নাম এবং আর্থিক সহায়তার আওতায় আনার সিদ্ধান্ত হল। জানা গিয়েছে, বিজেপির তরফে ২০৭টি আসনে এমন কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে বলেন, “এটা আমার প্রস্তাব বা শর্ত যাই বলুন। স্পিকার মহোদয়কে বিষয়টি দেখতে হবে। শর্ত মানলে তবে মিলবে টাকা। পরের অধিবেশনে অর্থমন্ত্রীকে দিয়ে সংশোধন করানো হবে। তারপর থেকেই টাকা মিলবে। আগস্ট থেকেই টাকা মিলবে।” তবে এই ঘোষণা ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। নেতাজিকে ঘিরে অনন্ত মহারাজের একাধিক মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অন্দরেও সেই মন্তব্য নিয়ে অসন্তোষ রয়েছে বলে  দাবি রাজনৈতিক মহলের। এই পরিস্থিতিতেই নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্রের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত