Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টিসি দেওয়া নিয়ে বচসা, তারপর স্টাফ রুমে মারপিট! মালদহের স্কুলে মহিলা কর্মীকে ঘিরে তুমুল বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
টিসি দেওয়া নিয়ে বচসা, তারপর স্টাফ রুমে মারপিট! মালদহের স্কুলে মহিলা কর্মীকে ঘিরে তুমুল বিতর্ক
ছবি সংগৃহীত

মালদহ: বামনগোলার জগদলা হাই স্কুলে মহিলা অশিক্ষক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। স্কুলের স্টাফ রুমে ঢুকে কয়েক জন পড়ুয়া তাঁকে মারধর করেন বলে অভিযোগ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টিসি দেওয়া নিয়ে বচসার জেরেই এই ঘটনা। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


জানা গিয়েছে, শুক্রবার এক প্রাক্তন ছাত্রকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া নিয়ে ওই মহিলা কর্মীর সঙ্গে বচসা হয়। অভিযোগ, এরপর কয়েক জন ছাত্রছাত্রী স্টাফ রুমে ঢুকে তাঁকে মারধর করেন। ভিডিয়োতে  ওই মহিলা ও পড়ুয়াদের মধ্যে হাতাহাতির দৃশ্য দেখা যাচ্ছে। পাল্টা পড়ুয়াদের মারধরের অভিযোগও উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অমিত হালদার এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই মহিলা। তাঁর দাবি, প্রধানশিক্ষকের ‘ইন্ধনেই’ পড়ুয়ারা তাঁকে আক্রমণ করার সাহস পেয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধানশিক্ষক অমিত। তাঁর পাল্টা দাবি, ওই মহিলা নিয়মিত কাজে গাফিলতি করতেন। টিসি দেওয়া নিয়ে বচসার সময় তাঁকেও ওই মহিলা চড় মারেন বলে অভিযোগ।


ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ফলে পড়ুয়া, স্কুল কর্তৃপক্ষ এবং মহিলা কর্মীর পরস্পরবিরোধী অভিযোগে জগদলা হাই স্কুলের ঘটনা ঘিরে তৈরি হয়েছে জটিলতা।

বিষয় : Malda School Student Bamangola

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২২ আগস্ট ২০২৬


টিসি দেওয়া নিয়ে বচসা, তারপর স্টাফ রুমে মারপিট! মালদহের স্কুলে মহিলা কর্মীকে ঘিরে তুমুল বিতর্ক

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
মালদহ: বামনগোলার জগদলা হাই স্কুলে মহিলা অশিক্ষক কর্মীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। স্কুলের স্টাফ রুমে ঢুকে কয়েক জন পড়ুয়া তাঁকে মারধর করেন বলে অভিযোগ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টিসি দেওয়া নিয়ে বচসার জেরেই এই ঘটনা। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে, শুক্রবার এক প্রাক্তন ছাত্রকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া নিয়ে ওই মহিলা কর্মীর সঙ্গে বচসা হয়। অভিযোগ, এরপর কয়েক জন ছাত্রছাত্রী স্টাফ রুমে ঢুকে তাঁকে মারধর করেন। ভিডিয়োতে  ওই মহিলা ও পড়ুয়াদের মধ্যে হাতাহাতির দৃশ্য দেখা যাচ্ছে। পাল্টা পড়ুয়াদের মারধরের অভিযোগও উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অমিত হালদার এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই মহিলা। তাঁর দাবি, প্রধানশিক্ষকের ‘ইন্ধনেই’ পড়ুয়ারা তাঁকে আক্রমণ করার সাহস পেয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধানশিক্ষক অমিত। তাঁর পাল্টা দাবি, ওই মহিলা নিয়মিত কাজে গাফিলতি করতেন। টিসি দেওয়া নিয়ে বচসার সময় তাঁকেও ওই মহিলা চড় মারেন বলে অভিযোগ।ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ফলে পড়ুয়া, স্কুল কর্তৃপক্ষ এবং মহিলা কর্মীর পরস্পরবিরোধী অভিযোগে জগদলা হাই স্কুলের ঘটনা ঘিরে তৈরি হয়েছে জটিলতা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত