Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জমির মালিকানা নিয়ে ভয়াবহ সংঘর্ষ! রণক্ষেত্র গোয়ালপোখরে রক্তাক্ত ৫ মহিলা-সহ ১১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬
 জমির মালিকানা নিয়ে ভয়াবহ সংঘর্ষ! রণক্ষেত্র গোয়ালপোখরে রক্তাক্ত ৫ মহিলা-সহ ১১
ছবি সংগৃহীত

উত্তর দিনাজপুরঃ জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গোয়ালপোখরের গোয়াগাঁও (১) পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে প্রায় ১ একর ৫ শতক জমি নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়। মঙ্গলবার সকালে সেই বিবাদ চরম আকার নেয়। দুই পক্ষই জমিটি নিজেদের বলে দাবি করে। প্রথমে বচসা শুরু হলেও পরে তা ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ। সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন, যাঁদের মধ্যে পাঁচ জন মহিলা রয়েছেন।


আহত এক পক্ষের সদস্য সাইদুল ইসলামের দাবি, প্রায় ৪০ বছর ধরে তাঁর পরিবার ওই জমিতে চাষ করছে এবং জমির প্রয়োজনীয় কাগজপত্রও তাঁদের কাছে রয়েছে। তাঁর অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে স্থানীয় নেতৃত্বের মদতে তাঁদের জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হত। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, অপর পক্ষের জান্নাতুন নেশারও দাবি, তাঁরাই দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে চাষ করছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতাদের মদতে তাঁদের জমিতে চাষ করতে বাধা দেওয়া হত। সংঘর্ষের খবর পেয়ে গোয়ালপোখর থানার আইসি পিনাকী সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বিষয় : North Bengal Islampur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


জমির মালিকানা নিয়ে ভয়াবহ সংঘর্ষ! রণক্ষেত্র গোয়ালপোখরে রক্তাক্ত ৫ মহিলা-সহ ১১

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
উত্তর দিনাজপুরঃ জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর। লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গোয়ালপোখরের গোয়াগাঁও (১) পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে প্রায় ১ একর ৫ শতক জমি নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়। মঙ্গলবার সকালে সেই বিবাদ চরম আকার নেয়। দুই পক্ষই জমিটি নিজেদের বলে দাবি করে। প্রথমে বচসা শুরু হলেও পরে তা ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ। সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন, যাঁদের মধ্যে পাঁচ জন মহিলা রয়েছেন।আহত এক পক্ষের সদস্য সাইদুল ইসলামের দাবি, প্রায় ৪০ বছর ধরে তাঁর পরিবার ওই জমিতে চাষ করছে এবং জমির প্রয়োজনীয় কাগজপত্রও তাঁদের কাছে রয়েছে। তাঁর অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে স্থানীয় নেতৃত্বের মদতে তাঁদের জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হত। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, অপর পক্ষের জান্নাতুন নেশারও দাবি, তাঁরাই দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে চাষ করছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতাদের মদতে তাঁদের জমিতে চাষ করতে বাধা দেওয়া হত। সংঘর্ষের খবর পেয়ে গোয়ালপোখর থানার আইসি পিনাকী সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত