Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে চরম সিদ্ধান্ত! এবার গর্ভগৃহে যাওয়ার মিলবে না অনুমতি, মন্ত্রী-বিধায়কদের জন্যও জারি কড়া ফতোয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে চরম সিদ্ধান্ত! এবার গর্ভগৃহে যাওয়ার মিলবে না অনুমতি, মন্ত্রী-বিধায়কদের জন্যও জারি কড়া ফতোয়া
কৌশিকী অমাবস্যায় তারাপীঠের গর্ভগৃহে আর ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা। ফাইল ছবি

তারাপীঠ: আর দিন কয়েক পরেই তারাপীঠে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী কৌশিকী অমাবস্যা। প্রতিবছর এই বিশেষ তিথিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকের সমাগম হয় তারাপীঠে। কৌশিকী অমাবস্যার পুণ্যলগ্নে লাখো ভক্তের ভিড় সামলাতে এবং অনিয়ম-দালালি রুখতে ঐতিহাসিক ও কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল তারাপীঠ মন্দির কমিটি। বছরের পর বছর ধরে কৌশিকী অমাবস্যায় সাধারণ ভক্ত থেকে প্রভাবশালী ব্যক্তিরা গর্ভগৃহে ঢুকে মূর্তি স্পর্শ ও পুজো দেওয়ার সুযোগ পেলেও, এবার থেকে সেই চেনা ছবিতে ইতি টানতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। এই কড়া নিয়ম থেকে রেহাই পাবেন না মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা কিংবা কোনও ভিআইপি বা ভিভিআইপি ব্যক্তিত্বও। বিশৃঙ্খলা এড়াতে সকলকে লাইনে দাঁড়িয়েই গর্ভগৃহের বাইরের বারান্দা থেকে তারা মায়ের বিগ্রহ দর্শন করতে হবে।

প্রতি বছর গর্ভগৃহে প্রবেশের জন্য ভক্তদের অতিরিক্ত ঠেলাঠেলি, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এবং ভিআইপি দর্শনের দাপটে সাধারণ পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হতো। এমনকি দ্রুত গর্ভগৃহে ঢুকিয়ে মায়ের স্পর্শ করিয়ে দেওয়ার নামে ভক্তদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার মতো বহু গুরুতর অভিযোগও জমা পড়েছিল। সেই সমস্ত বিশৃঙ্খলা পুরোপুরি নির্মূল করতেই এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, গর্ভগৃহে কারও প্রবেশের অনুমতি থাকবে না এবং প্রশাসনের কাছেও অনুরোধ করা হয়েছে যাতে কোনও ভিআইপির জন্য বিশেষ সুপারিশ না পাঠানো হয়। খুব বেশি চাপ এলে তা সামলানোর দায়িত্ব তাঁরা তারা মায়ের ওপরই ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে এবার দুটি পৃথক লাইনের ব্যবস্থা থাকবে—একটি সাধারণ লাইন, যা সম্পূর্ণ বিনামূল্যে এবং অন্যটি ৫০০ টাকার বিশেষ লাইন, যা শুধুই দ্রুত বাইরে থেকে দর্শনের জন্য, গর্ভগৃহে প্রবেশের জন্য নয়। পঞ্জিকা মতে, আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ মিনিটে কৌশিকী অমাবস্যা শুরু হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে তা সমাপ্ত হবে। এই পুণ্য তিথিতে তারাপীঠের নতুন এই কড়া অনুশাসন কীভাবে কার্যকর হয় এবং ভক্তদের দর্শন কতটা মসৃণ হয়, এখন সেদিকেই তাকিয়ে তামাম রাজ্যবাসী।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BIRBHUMNEWS HiddenStoriesNews tarapith maatara tarapithtemple KaushikiAmavasya TempleRules

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৬ আগস্ট ২০২৬


কৌশিকী অমাবস্যায় তারাপীঠে চরম সিদ্ধান্ত! এবার গর্ভগৃহে যাওয়ার মিলবে না অনুমতি, মন্ত্রী-বিধায়কদের জন্যও জারি কড়া ফতোয়া

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
তারাপীঠ: আর দিন কয়েক পরেই তারাপীঠে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী কৌশিকী অমাবস্যা। প্রতিবছর এই বিশেষ তিথিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকের সমাগম হয় তারাপীঠে। কৌশিকী অমাবস্যার পুণ্যলগ্নে লাখো ভক্তের ভিড় সামলাতে এবং অনিয়ম-দালালি রুখতে ঐতিহাসিক ও কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল তারাপীঠ মন্দির কমিটি। বছরের পর বছর ধরে কৌশিকী অমাবস্যায় সাধারণ ভক্ত থেকে প্রভাবশালী ব্যক্তিরা গর্ভগৃহে ঢুকে মূর্তি স্পর্শ ও পুজো দেওয়ার সুযোগ পেলেও, এবার থেকে সেই চেনা ছবিতে ইতি টানতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। এই কড়া নিয়ম থেকে রেহাই পাবেন না মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলা কিংবা কোনও ভিআইপি বা ভিভিআইপি ব্যক্তিত্বও। বিশৃঙ্খলা এড়াতে সকলকে লাইনে দাঁড়িয়েই গর্ভগৃহের বাইরের বারান্দা থেকে তারা মায়ের বিগ্রহ দর্শন করতে হবে।প্রতি বছর গর্ভগৃহে প্রবেশের জন্য ভক্তদের অতিরিক্ত ঠেলাঠেলি, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি এবং ভিআইপি দর্শনের দাপটে সাধারণ পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হতো। এমনকি দ্রুত গর্ভগৃহে ঢুকিয়ে মায়ের স্পর্শ করিয়ে দেওয়ার নামে ভক্তদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার মতো বহু গুরুতর অভিযোগও জমা পড়েছিল। সেই সমস্ত বিশৃঙ্খলা পুরোপুরি নির্মূল করতেই এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, গর্ভগৃহে কারও প্রবেশের অনুমতি থাকবে না এবং প্রশাসনের কাছেও অনুরোধ করা হয়েছে যাতে কোনও ভিআইপির জন্য বিশেষ সুপারিশ না পাঠানো হয়। খুব বেশি চাপ এলে তা সামলানোর দায়িত্ব তাঁরা তারা মায়ের ওপরই ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে এবার দুটি পৃথক লাইনের ব্যবস্থা থাকবে—একটি সাধারণ লাইন, যা সম্পূর্ণ বিনামূল্যে এবং অন্যটি ৫০০ টাকার বিশেষ লাইন, যা শুধুই দ্রুত বাইরে থেকে দর্শনের জন্য, গর্ভগৃহে প্রবেশের জন্য নয়। পঞ্জিকা মতে, আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ১১ মিনিটে কৌশিকী অমাবস্যা শুরু হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে তা সমাপ্ত হবে। এই পুণ্য তিথিতে তারাপীঠের নতুন এই কড়া অনুশাসন কীভাবে কার্যকর হয় এবং ভক্তদের দর্শন কতটা মসৃণ হয়, এখন সেদিকেই তাকিয়ে তামাম রাজ্যবাসী।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত