Hidden Stories (বাংলা)

উৎসব

‘প্রভু অহংকার সয় না, তাই সরকার টেকেনি’, বিস্ফোরক জগন্নাথ দয়িতাপতি

দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে ‘ধাম’ বিতর্ক থামার নামই নিচ্ছে না। এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি। তাঁর দাবি, দিঘার মন্দিরের নামের আগে ‘ধাম’ শব্দ ব্যবহারের বিরোধিতা তিনি শুরু থেকেই করেছিলেন। কিন্তু তাঁর সেই কথা শোনা হয়নি। আর সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, “প্রভু কারও অহংকার সয় না। সেই কারণেই সরকারও টেকেনি।”[TECHTARANGA-POST:10986]এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জগন্নাথ দয়িতাপতি স্পষ্ট জানান, তিনি কোনও রাজনৈতিক বক্তব্য রাখছেন না, বরং ধর্মীয় ও শাস্ত্রীয় দিক থেকেই কথা বলছেন। তাঁর কথায়, “ধাম একটাই, সেটা পুরীর জগন্নাথ ধাম। হাজার হাজার মন্দির তৈরি হতে পারে, কিন্তু ধাম তো একটিই।” তিনি আরও দাবি করেন, দিঘার মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দ সরিয়ে দেওয়ার বিষয়টি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত কার্যকর করেছেন। তাঁর কথায়, “শুভেন্দুও আমার শিষ্য। ও সঙ্গে সঙ্গেই ‘ধাম’ শব্দটি সরিয়ে দিয়েছে।” উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই ‘জগন্নাথ ধাম’ নাম নিয়ে বিতর্ক শুরু হয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং পুরীর সেবায়েত মহলের একাংশের দাবি ছিল, ‘ধাম’ শব্দটি কেবলমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গেই যুক্ত এবং অন্য কোথাও এই নাম ব্যবহার করা উচিত নয়।[TECHTARANGA-POST:10985]এর আগে এই ইস্যুতে সরব হয়েছিলেন পুরীর প্রধান পুরোহিত রাজেশ দয়িতাপতিও। তাঁর বক্তব্য ছিল, “আমি আগেই বলেছিলাম, পাথরের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্ভব নয়। পরে নিমকাঠের মূর্তি তৈরি করা হয়। একইভাবে ‘জগন্নাথ ধাম’ নামটি না রাখার কথাও বলেছিলাম। কিন্তু আমার কথা শোনা হয়নি।” এবার একই সুরে মুখ খুললেন জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতি।

‘প্রভু অহংকার সয় না, তাই সরকার টেকেনি’, বিস্ফোরক জগন্নাথ দয়িতাপতি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার