Hidden Stories (বাংলা)

কৌশিকী অমাবস্যার আগেই ফাঁকা হচ্ছে তারাপীঠ! 'বিদেশিনী' বিপর্যয়ের পর বন্ধ হচ্ছে ১৫টি হোটেল? চরম আতঙ্কে পর্যটকেরা!

তারাপীঠ: হোটেল ‘বিদেশিনী’তে ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসল প্রশাসন। আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার মতো মেগা উৎসবের মুখে ভক্ত ও পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে সিদ্ধপীঠের ১৫টি হোটেল অবিলম্বে বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন। মঙ্গলবার জরুরি ভিত্তিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে রামপুরহাটের মহকুমা শাসক অশ্বিনী বি রাঠোর জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে গঠিত অডিট কমিটির বিশেষ তদন্তে এই ১৫টি হোটেলের অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, দূষণ নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সংযোগে একাধিক গুরুতর অনিয়ম প্রকাশ্যে এসেছে। বারবার সতর্ক করার পরেও নিয়ম না মানায় এই হোটেলগুলির বিরুদ্ধে চরম পদক্ষেপ নিয়ে নোটিস জারি করা হয়েছে।এদিকে সোমবারের ভয়াবহ দুর্ঘটনার জেরে তারাপীঠ জুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। বুকিং থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের অনেক আগেই হোটেল ছেড়ে দলে দলে বাড়ির পথে রওনা দিচ্ছেন পর্যটকেরা। বাঁকুড়া, শিলিগুড়ি ও নদিয়া থেকে আসা একাধিক আবাসিক ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে জানিয়েছেন, ‘বিদেশিনী’ হোটেলের সামনে কিছুটা খোলা জায়গা থাকা সত্ত্বেও যেখানে এত বড় প্রাণহানি ঘটল, সেখানে তারাপীঠের বহু হোটেল একে অপরের সঙ্গে গায়ে গা লাগিয়ে তৈরি। ফলে ভবিষ্যতে এমন কোনও দুর্ঘটনা ঘটলে আগুন দ্রুত ছড়িয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এই আশঙ্কায় অনেকেই তড়িঘড়ি নিজেদের বুকিং বাতিল করে এলাকা ছাড়ছেন, যার জেরে কৌশিকী অমাবস্যার ঠিক আগেই কার্যত শুনশান হয়ে পড়েছে বহু হোটেল চত্বর।[TECHTARANGA-POST:11751]হিডেন স্টোরিজ নিউজ

কৌশিকী অমাবস্যার আগেই ফাঁকা হচ্ছে তারাপীঠ! 'বিদেশিনী' বিপর্যয়ের পর বন্ধ হচ্ছে ১৫টি হোটেল? চরম আতঙ্কে পর্যটকেরা!