Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কাগজে নেই অথচ মাসের পর মাস ঢুকছে বেতন! কলকাতা পুরসভায় ভুয়ো কর্মীর নামে কোটি কোটি টাকার লুট? তদন্তে বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
কাগজে নেই অথচ মাসের পর মাস ঢুকছে বেতন! কলকাতা পুরসভায় ভুয়ো কর্মীর নামে কোটি কোটি টাকার লুট? তদন্তে বিশেষ টিম
কলকাতা পুরসভা। ফাইল ছবি।

কলকাতা: খাতায়-কলমে থাকা কর্মীসংখ্যার চেয়ে বেতন খরচের অঙ্ক কয়েক গুণ বেশি! কলকাতা পুরসভায় তৃণমূল জমানার গত ১৬ বছরে চুক্তিভিত্তিক, এজেন্সি-নির্ভর এবং ১০০ দিনের প্রকল্পের ভুয়ো কর্মী দেখিয়ে কোটি কোটি টাকার সরকারি অর্থ তছরুপের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এল। পুর তহবিলের এমন বিপুল আর্থিক গরমিলের শিকড়ে পৌঁছতে এবার বিশেষ কমিশনার সৌম্য ভট্টাচার্যের নির্দেশে পাঁচ সদস্যের এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে ধরা পড়েছে, গত দেড় দশকে পিএফ ও গ্র্যাচুইটির মতো বাড়তি আর্থিক দায় এড়াতে স্থায়ী নিয়োগ একপ্রকার বন্ধ রেখে বারবার নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়েছে। বর্তমানে পুরসভায় প্রায় ১৪ হাজার স্থায়ী কর্মীর পাশাপাশি ১৬ হাজারের বেশি অস্থায়ী কর্মী ও বহু ১০০ দিনের প্রকল্পের শ্রমিক কর্মরত। কিন্তু সাম্প্রতিক হিসাব খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে উঠেছে আধিকারিকদের; দেখা গিয়েছে প্রকৃত কর্মীর তুলনায় কোষাগার থেকে অতিরিক্ত বেতন বাবদ অর্থ নিয়মিত বেরিয়ে যাচ্ছে। এই তছরুপের জাল খুঁজতে পুরসভার ওয়ার্ড ও বরো অফিস, মূল প্রশাসনিক ভবন এবং অধীনস্থ সমস্ত দফতরে বায়োমেট্রিক উপস্থিতি এবং কর্মীদের বাস্তব অস্তিত্ব খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে। এই তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই দোষী আধিকারিক ও এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুর প্রশাসন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalNews KolkataNews HiddenStoriesNews kmcscam WestBengalUpdates KolkataMunicipalCorporation FakeEmployeeScam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৩ আগস্ট ২০২৬


কাগজে নেই অথচ মাসের পর মাস ঢুকছে বেতন! কলকাতা পুরসভায় ভুয়ো কর্মীর নামে কোটি কোটি টাকার লুট? তদন্তে বিশেষ টিম

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: খাতায়-কলমে থাকা কর্মীসংখ্যার চেয়ে বেতন খরচের অঙ্ক কয়েক গুণ বেশি! কলকাতা পুরসভায় তৃণমূল জমানার গত ১৬ বছরে চুক্তিভিত্তিক, এজেন্সি-নির্ভর এবং ১০০ দিনের প্রকল্পের ভুয়ো কর্মী দেখিয়ে কোটি কোটি টাকার সরকারি অর্থ তছরুপের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এল। পুর তহবিলের এমন বিপুল আর্থিক গরমিলের শিকড়ে পৌঁছতে এবার বিশেষ কমিশনার সৌম্য ভট্টাচার্যের নির্দেশে পাঁচ সদস্যের এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।পুরসভার প্রাথমিক পর্যবেক্ষণে ধরা পড়েছে, গত দেড় দশকে পিএফ ও গ্র্যাচুইটির মতো বাড়তি আর্থিক দায় এড়াতে স্থায়ী নিয়োগ একপ্রকার বন্ধ রেখে বারবার নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়েছে। বর্তমানে পুরসভায় প্রায় ১৪ হাজার স্থায়ী কর্মীর পাশাপাশি ১৬ হাজারের বেশি অস্থায়ী কর্মী ও বহু ১০০ দিনের প্রকল্পের শ্রমিক কর্মরত। কিন্তু সাম্প্রতিক হিসাব খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে উঠেছে আধিকারিকদের; দেখা গিয়েছে প্রকৃত কর্মীর তুলনায় কোষাগার থেকে অতিরিক্ত বেতন বাবদ অর্থ নিয়মিত বেরিয়ে যাচ্ছে। এই তছরুপের জাল খুঁজতে পুরসভার ওয়ার্ড ও বরো অফিস, মূল প্রশাসনিক ভবন এবং অধীনস্থ সমস্ত দফতরে বায়োমেট্রিক উপস্থিতি এবং কর্মীদের বাস্তব অস্তিত্ব খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে। এই তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই দোষী আধিকারিক ও এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পুর প্রশাসন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত