Hidden Stories (বাংলা)

মেয়ো রোডে কারও ঠাঁই নেই! তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে চরম শর্ত চাপিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের

কলকাতা: আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ চরম গোষ্ঠীদ্বন্দ্ব গড়াল আদালতের চৌকাঠে। প্রতি বছর ধর্মতলার মেয়ো রোডে জমকালো সমাবেশের মাধ্যমে এই দিনটি পালিত হলেও এবার সেই পরিচিত জায়গায় কাউকেই সভা করার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থী—উভয় শিবিরই মেয়ো রোডে সমাবেশের দাবিতে অনড় থাকলেও বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দুটি পৃথক স্থানে কড়া শর্তে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে।আদালতের নির্দেশ অনুযায়ী, ওই দিন কালীঘাটপন্থী শিবিরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে ক্যাথিড্রাল রোডে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশকে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে দুপুর ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে সভা শেষ করতে হবে। কোনো সমাবেশেই ১,৫০০ জনের বেশি সমাগম করা যাবে না বলে স্পষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে উভয় শিবিরকে অন্তত ২০ জন করে দলীয় স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর কলকাতা পুলিশের জয়েন্ট সিপি-র কাছে বুধবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দেন, ‘আসল’ বা ‘নকল’ তৃণমূল নির্ধারণের অভ্যন্তরীণ রাজনীতিতে আদালত ঢুকবে না; শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখাই মূল অগ্রাধিকার, যার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:11957]হিডেন স্টোরিজ নিউজ

মেয়ো রোডে কারও ঠাঁই নেই! তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে চরম শর্ত চাপিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের