Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতা পুরসভায় মোট ২০৯ ও হাওড়ায় ৬৮ ওয়ার্ড; বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
কলকাতা পুরসভায় মোট ২০৯ ও হাওড়ায় ৬৮ ওয়ার্ড; বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
ছবি সংগৃহীত

কলকাতা: আসন্ন দুর্গাপুজোর পরেই রাজ্যে বাজতে চলেছে পুরভোটের বাদ্যি। তার ঠিক আগেই কলকাতা ও হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা হলো জোড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল ২০২৬।


 নতুন এই বিলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি এবং হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে হাওড়ায় ভোট না হওয়ায় নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, বিগত ১৫ বছরে হাওড়ায় দুর্নীতি, বেআইনি পুকুর ভরাট ও পানীয় জলের অভাব চরম আকার নিয়েছিল; তাই প্রশাসনিক বৈষম্য মেটাতে ও পরিষেবা সুনিশ্চিত করতেই ওয়ার্ড সংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।


বিধানসভায় চলা এই উত্তপ্ত আলোচনায় প্রাক্তন সরকারের ভূমিকা নিয়ে সুর চড়ান হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই এবং বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। কৌস্তভ বাগচি জানান, ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে আগে যেখানে একেকটি ওয়ার্ডে ২০-৩০ হাজার ভোটার ছিলেন, সেখানে এখন তা কমে ১৫-১৬ হাজারে দাঁড়াবে, যা সঠিক নাগরিক পরিষেবা প্রদানে সাহায্য করবে। বিরোধী পক্ষের আক্রমণের মুখে দাঁড়িয়ে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম সাফাই দিতে গেলে বিধানসভায় ব্যাপক হইচই ও বাদানুবাদ শুরু হয়। 

মালদায় তৃণমূল কর্মী অমরদীপ সাহা গ্রেফতার, আদালতে পেশ

জানা গেছে, কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ২০৯টিতে পৌঁছালেও বরোর সংখ্যা ১৬টিই থাকছে। রাজ্য নির্বাচন কমিশন খুব শীঘ্রই এই নতুন ওয়ার্ড তালিকা ধরে সর্বদল বৈঠক এবং আসন সংরক্ষণ চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করবে। বিধানসভায় এই সংশোধনী বিল পাস হলেই পুজোর পর দুই শহরের পুরভোটের প্রক্রিয়া দ্রুত গতিতে এগোবে।

বিষয় : WestBengalPolitics KOLKATAMUNICIPALCORPORATION howrahmunicipalwelection

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


কলকাতা পুরসভায় মোট ২০৯ ও হাওড়ায় ৬৮ ওয়ার্ড; বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: আসন্ন দুর্গাপুজোর পরেই রাজ্যে বাজতে চলেছে পুরভোটের বাদ্যি। তার ঠিক আগেই কলকাতা ও হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা হলো জোড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল ২০২৬। নতুন এই বিলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি এবং হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে হাওড়ায় ভোট না হওয়ায় নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, বিগত ১৫ বছরে হাওড়ায় দুর্নীতি, বেআইনি পুকুর ভরাট ও পানীয় জলের অভাব চরম আকার নিয়েছিল; তাই প্রশাসনিক বৈষম্য মেটাতে ও পরিষেবা সুনিশ্চিত করতেই ওয়ার্ড সংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।বিধানসভায় চলা এই উত্তপ্ত আলোচনায় প্রাক্তন সরকারের ভূমিকা নিয়ে সুর চড়ান হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই এবং বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। কৌস্তভ বাগচি জানান, ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে আগে যেখানে একেকটি ওয়ার্ডে ২০-৩০ হাজার ভোটার ছিলেন, সেখানে এখন তা কমে ১৫-১৬ হাজারে দাঁড়াবে, যা সঠিক নাগরিক পরিষেবা প্রদানে সাহায্য করবে। বিরোধী পক্ষের আক্রমণের মুখে দাঁড়িয়ে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম সাফাই দিতে গেলে বিধানসভায় ব্যাপক হইচই ও বাদানুবাদ শুরু হয়। মালদায় তৃণমূল কর্মী অমরদীপ সাহা গ্রেফতার, আদালতে পেশজানা গেছে, কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ২০৯টিতে পৌঁছালেও বরোর সংখ্যা ১৬টিই থাকছে। রাজ্য নির্বাচন কমিশন খুব শীঘ্রই এই নতুন ওয়ার্ড তালিকা ধরে সর্বদল বৈঠক এবং আসন সংরক্ষণ চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করবে। বিধানসভায় এই সংশোধনী বিল পাস হলেই পুজোর পর দুই শহরের পুরভোটের প্রক্রিয়া দ্রুত গতিতে এগোবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত