Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতার বুকে তেরঙ্গা ঝড়! ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
কলকাতার বুকে তেরঙ্গা ঝড়! ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে হাজার হাজার মানুষ
কলকাতার রাজপথে ‘হর ঘর তেরঙ্গা’। ছবি-সংগৃহীত

কলকাতা: বাংলায় পরিবর্তনের পর এই প্রথমবার। কেন্দ্রের মেগা প্রজেক্ট ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিল পশ্চিমবঙ্গ। সোমবার ছুটির মেজাজের বাইরে কলকাতার রাজপথ সাক্ষী থাকল এক অন্যরকম রাজনৈতিক ও দেশাত্মবোধক মিছিলের। রাজ্যের মসনদে পালাবদলের পর এই প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে এই কর্মসূচি, আর তার নেতৃত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন গৌর পাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেট পর্যন্ত আয়োজিত এই মহা-মিছিলে তেরঙ্গা হাতে ঢল নামে সাধারণ মানুষের।

এদিন দুপুর গড়াতেই কলকাতার গৌর পাল সরণি চত্বরে তৈরি হয় উন্মাদনা। মিছিলে মুখ্যমন্ত্রীর পাশেই কদম মেলাতে দেখা যায় দিলীপ ঘোষ, অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কদের। সবার হাতে জাতীয় পতাকা এবং সামনে ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা সুবিশাল ব্যানার এই যাত্রার আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয়। নেতারাম তো বটেই, পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও এই তেরঙ্গা যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

৫ আগস্টকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকারের এই জনপ্রিয় কর্মসূচি এতদিন বাংলায় সেভাবে পালিত হয়নি। অতীতে বিরোধী দলের সরকার থাকায় কেন্দ্রের এই ভাবনায় রাজ্য ব্রাত্যই ছিল। তবে এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই উৎসব। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকেই এই ঐতিহাসিক কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি নাগরিকের কাছে তেরঙ্গা উত্তোলনের জোরালো আবেদন রাখেন। রাজ্যজুড়ে প্রায় ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews SuvenduAdhikari HiddenStoriesNews HarGharTiranga KolkataRally TirangaYatra

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


কলকাতার বুকে তেরঙ্গা ঝড়! ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে হাজার হাজার মানুষ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: বাংলায় পরিবর্তনের পর এই প্রথমবার। কেন্দ্রের মেগা প্রজেক্ট ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিল পশ্চিমবঙ্গ। সোমবার ছুটির মেজাজের বাইরে কলকাতার রাজপথ সাক্ষী থাকল এক অন্যরকম রাজনৈতিক ও দেশাত্মবোধক মিছিলের। রাজ্যের মসনদে পালাবদলের পর এই প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে এই কর্মসূচি, আর তার নেতৃত্ব দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন গৌর পাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেট পর্যন্ত আয়োজিত এই মহা-মিছিলে তেরঙ্গা হাতে ঢল নামে সাধারণ মানুষের।এদিন দুপুর গড়াতেই কলকাতার গৌর পাল সরণি চত্বরে তৈরি হয় উন্মাদনা। মিছিলে মুখ্যমন্ত্রীর পাশেই কদম মেলাতে দেখা যায় দিলীপ ঘোষ, অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কদের। সবার হাতে জাতীয় পতাকা এবং সামনে ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা সুবিশাল ব্যানার এই যাত্রার আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয়। নেতারাম তো বটেই, পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষও এই তেরঙ্গা যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।৫ আগস্টকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকারের এই জনপ্রিয় কর্মসূচি এতদিন বাংলায় সেভাবে পালিত হয়নি। অতীতে বিরোধী দলের সরকার থাকায় কেন্দ্রের এই ভাবনায় রাজ্য ব্রাত্যই ছিল। তবে এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই উৎসব। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকেই এই ঐতিহাসিক কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি নাগরিকের কাছে তেরঙ্গা উত্তোলনের জোরালো আবেদন রাখেন। রাজ্যজুড়ে প্রায় ৭০ লক্ষ তেরঙ্গা বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত