Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এন্টালির ‘তালা-কাণ্ডে’ বিজেপির কড়া বার্তা! সাসপেন্ড দলীয় নেতা, ৭ দিনের মধ্যে জবাব তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
এন্টালির ‘তালা-কাণ্ডে’ বিজেপির কড়া বার্তা! সাসপেন্ড দলীয় নেতা, ৭ দিনের মধ্যে জবাব তলব
ছবি সংগৃহীত

কলকাতাঃ থানার গেটে তালা, বাইরে বিক্ষোভ! স্বাধীনতা দিবসের রাতে এন্টালিতে এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। এবার সেই ঘটনা ঘিরে শাস্তির মুখে পড়ল স্থানীয় বিজেপি নেতা সুদীপ রাম। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।কেন স্বাধীনতা দিবসের রাতে থানায় গিয়ে এমন ঘটনা ঘটিয়েছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।


উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে এন্টালি থানার সামনে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন থানার মূল গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেন সুদীপ। ফলে থানার ভিতরে থাকা পুলিশকর্মীরা ভেতরেই আটকে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গেটের তালা খুলে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে, পুলিশের থানার গেটে তালা লাগানোর মতো পদক্ষেপ কোনও রাজনৈতিক দলের স্থানীয় নেতা কীভাবে করতে পারেন? শুক্রবার বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে তাঁকে শোকজ করা হয়েছে। 


রাজ্যে ক্ষমতায় আসার পর দলের নিচুতলার নেতা-কর্মীদের আচরণ নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, আইনশৃঙ্খলার সঙ্গে কোনও আপস করা হবে না। পুলিশের উপর হামলা বা কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা-কর্মীদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

বিষয় : Kolkata BJP Bengal BJP

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


এন্টালির ‘তালা-কাণ্ডে’ বিজেপির কড়া বার্তা! সাসপেন্ড দলীয় নেতা, ৭ দিনের মধ্যে জবাব তলব

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ থানার গেটে তালা, বাইরে বিক্ষোভ! স্বাধীনতা দিবসের রাতে এন্টালিতে এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। এবার সেই ঘটনা ঘিরে শাস্তির মুখে পড়ল স্থানীয় বিজেপি নেতা সুদীপ রাম। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।কেন স্বাধীনতা দিবসের রাতে থানায় গিয়ে এমন ঘটনা ঘটিয়েছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে এন্টালি থানার সামনে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন থানার মূল গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেন সুদীপ। ফলে থানার ভিতরে থাকা পুলিশকর্মীরা ভেতরেই আটকে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গেটের তালা খুলে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন ওঠে, পুলিশের থানার গেটে তালা লাগানোর মতো পদক্ষেপ কোনও রাজনৈতিক দলের স্থানীয় নেতা কীভাবে করতে পারেন? শুক্রবার বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে তাঁকে শোকজ করা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর দলের নিচুতলার নেতা-কর্মীদের আচরণ নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, আইনশৃঙ্খলার সঙ্গে কোনও আপস করা হবে না। পুলিশের উপর হামলা বা কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় নেতা-কর্মীদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত