Hidden Stories (বাংলা)
সর্বশেষ

একের পর এক মামলায় আইনি সুরক্ষা, তবু বাড়ছে চাপ! নতুন এফআইআরে ফের হাইকোর্টে সুমিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬
একের পর এক মামলায় আইনি সুরক্ষা, তবু বাড়ছে চাপ! নতুন এফআইআরে ফের হাইকোর্টে সুমিত
ছবি সংগৃহীত

পৃথক দু'টি মামলায় সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী সুরক্ষা মিললেও আইনি জট কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও চারটি এফআইআরে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবুও মিলল না কোনও তাৎক্ষণিক স্বস্তি।


শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান সুমিত রায়ের আইনজীবী। তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, মামলাটি নির্ধারিত ক্রম অনুযায়ীই শুনানি হবে। ফলে আপাতত নতুন চারটি মামলায় কোনও অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেলেন না সুমিত। বর্তমানে সুমিত রায়ের বিরুদ্ধে সিআইডি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাঁর খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে সিআইডি এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের অভিযোগ, সরকারি জমি দখল করে পেট্রল পাম্প, রিসর্ট, হোটেল-সহ একাধিক বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর তাই বিভিন্ন থানায় সুমিতের বিরুদ্ধে চারটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। এই মামলাগুলিতে গ্রেফতারি এড়ানো এবং এফআইআর খারিজের আবেদন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। তবে জরুরি শুনানির আবেদন নাকচ হয়ে যাওয়ায় আপাতত আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠল তাঁর।


উল্লেখ্য, শালবনি জমি কেলেঙ্কারি মামলায় তদন্তে সহযোগিতার শর্তে সুমিত রায়কে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী সুরক্ষা রয়েছে তাঁর।

বিষয় : Abhishek Banerjee Calcutta High Court Sumit Roy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬


একের পর এক মামলায় আইনি সুরক্ষা, তবু বাড়ছে চাপ! নতুন এফআইআরে ফের হাইকোর্টে সুমিত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
পৃথক দু'টি মামলায় সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী সুরক্ষা মিললেও আইনি জট কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও চারটি এফআইআরে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবুও মিলল না কোনও তাৎক্ষণিক স্বস্তি।শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান সুমিত রায়ের আইনজীবী। তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, মামলাটি নির্ধারিত ক্রম অনুযায়ীই শুনানি হবে। ফলে আপাতত নতুন চারটি মামলায় কোনও অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেলেন না সুমিত। বর্তমানে সুমিত রায়ের বিরুদ্ধে সিআইডি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাঁর খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে সিআইডি এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের অভিযোগ, সরকারি জমি দখল করে পেট্রল পাম্প, রিসর্ট, হোটেল-সহ একাধিক বাণিজ্যিক প্রকল্প গড়ে তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর তাই বিভিন্ন থানায় সুমিতের বিরুদ্ধে চারটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। এই মামলাগুলিতে গ্রেফতারি এড়ানো এবং এফআইআর খারিজের আবেদন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। তবে জরুরি শুনানির আবেদন নাকচ হয়ে যাওয়ায় আপাতত আইনি লড়াই আরও কঠিন হয়ে উঠল তাঁর।উল্লেখ্য, শালবনি জমি কেলেঙ্কারি মামলায় তদন্তে সহযোগিতার শর্তে সুমিত রায়কে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী সুরক্ষা রয়েছে তাঁর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত