Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইউপিএসসি মডেলে স্বচ্ছ নিয়োগের বড় সিদ্ধান্ত রাজ্যের; প্রায় ১৮ হাজার পদে সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
ইউপিএসসি মডেলে স্বচ্ছ নিয়োগের বড় সিদ্ধান্ত রাজ্যের; প্রায় ১৮ হাজার পদে সুযোগ
ফাইল চিত্র

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য রাজনীতিতে এল এক ঐতিহাসিক ও বড় খবর। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত করতে এবং কেন্দ্রীয় সংস্থা ইউপিএসসি (UPSC)-র মডেলে পুরো পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে বিজেপির রাজ্য সরকার। 


এবার থেকে পুরসভা ও সমবায় দফতরের যাবতীয় নিয়োগের দায়িত্ব সামলাবে পাবলিক সার্ভিস কমিশন (PSC)। গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলির এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান প্রাক্তন আমলা অনিল বর্মা জানান, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ও কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সমস্ত নিয়োগ এখন থেকে পিএসসি পরিচালনা করবে এবং খুব শীঘ্রই বিভিন্ন দফতরে প্রথম দফায় ৮০০৬টি শূন্যপদে নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


পিএসসির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ এ, বি এবং সি মিলিয়ে রাজ্যে মোট ১৭,৭১৪টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এর মধ্যে ২,৪৯০টি গ্রুপ এ পদে ডব্লুবিসিএস, জুডিশিয়াল, পুলিশ ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো পদ থাকছে। পাশাপাশি গ্রুপ বি-তে ২,৮৪৮টি এবং সবচেয়ে বেশি ১২,৩৭৬টি শূন্যপদ থাকছে গ্রুপ সি ক্যাটাগরিতে।


দিলীপ ঘোষের মুখোমুখি সংবাদমাধ্যম, মমতাকে তীব্র আক্রমণ


 সবচেয়ে স্বস্তির বিষয়, রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো এই মেগা নিয়োগে প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। পরীক্ষার ফল প্রকাশে অযথা দেরি বন্ধ করতে এবং বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পিএসসি চেয়ারম্যান অনিল বর্মার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে জানান, অনিল বর্মার মতো সৎ আমলার নেতৃত্বে নতুন এই ব্যবস্থায় আর কোনো রকম দুর্নীতির সুযোগই থাকবে না।

বিষয় : RECRUITMENT GOVERNMENTJOBS westbengaljobs wbpsc

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


ইউপিএসসি মডেলে স্বচ্ছ নিয়োগের বড় সিদ্ধান্ত রাজ্যের; প্রায় ১৮ হাজার পদে সুযোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য রাজনীতিতে এল এক ঐতিহাসিক ও বড় খবর। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত করতে এবং কেন্দ্রীয় সংস্থা ইউপিএসসি (UPSC)-র মডেলে পুরো পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে বিজেপির রাজ্য সরকার। এবার থেকে পুরসভা ও সমবায় দফতরের যাবতীয় নিয়োগের দায়িত্ব সামলাবে পাবলিক সার্ভিস কমিশন (PSC)। গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলির এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান প্রাক্তন আমলা অনিল বর্মা জানান, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ও কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সমস্ত নিয়োগ এখন থেকে পিএসসি পরিচালনা করবে এবং খুব শীঘ্রই বিভিন্ন দফতরে প্রথম দফায় ৮০০৬টি শূন্যপদে নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।পিএসসির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ এ, বি এবং সি মিলিয়ে রাজ্যে মোট ১৭,৭১৪টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এর মধ্যে ২,৪৯০টি গ্রুপ এ পদে ডব্লুবিসিএস, জুডিশিয়াল, পুলিশ ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো পদ থাকছে। পাশাপাশি গ্রুপ বি-তে ২,৮৪৮টি এবং সবচেয়ে বেশি ১২,৩৭৬টি শূন্যপদ থাকছে গ্রুপ সি ক্যাটাগরিতে।দিলীপ ঘোষের মুখোমুখি সংবাদমাধ্যম, মমতাকে তীব্র আক্রমণ সবচেয়ে স্বস্তির বিষয়, রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো এই মেগা নিয়োগে প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। পরীক্ষার ফল প্রকাশে অযথা দেরি বন্ধ করতে এবং বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার কঠোরভাবে মেনে চলতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পিএসসি চেয়ারম্যান অনিল বর্মার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে জানান, অনিল বর্মার মতো সৎ আমলার নেতৃত্বে নতুন এই ব্যবস্থায় আর কোনো রকম দুর্নীতির সুযোগই থাকবে না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত