Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অন্নপূর্ণার টাকা ঢোকেনি? কেন বাদ গেল নাম, কীভাবে ফের আবেদন করবেন জেনে নিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬
অন্নপূর্ণার টাকা ঢোকেনি? কেন বাদ গেল নাম, কীভাবে ফের আবেদন করবেন জেনে নিন
এআই নির্মিত ছবি

কলকাতাঃ অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হতেই অনেকের মুখে হাসি, আবার অনেকের কপালে চিন্তার ভাঁজ। সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা জমা পড়তে শুরু করেছে। কিন্তু এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন, যাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁদের আবেদন কি বাতিল হয়ে গিয়েছে? আর নাম বাদ পড়ে থাকলে কি করবেন সাধারণ মানুষ? 

তবে টাকা এখনও অ্যাকাউন্টে না আসা মানেই যে আবেদন বাতিল, তা নয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, টাকা জমা পড়ার প্রক্রিয়া ২০ আগস্ট পর্যন্ত চলবে। তাই ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরই আবার নতুন করে আবেদন করা যাবে। এরপরও টাকা না এলে আবেদনকারীরা ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। আপাতত পোর্টালটি বন্ধ রয়েছে। তবে আগামী ১৯ অগস্ট থেকে ফের চালু হওয়ার কথা রয়েছে। সেখানে নাম বাদ পড়ে থাকলে তার কারণও দেখা যাবে বলে জানা গিয়েছে। আবেদনে কোনও তথ্যগত ভুল বা নথি সংক্রান্ত সমস্যা থাকলে তা ঠিক করে ক্লেম বা অবজেকশন জানানোর সুযোগ মিলবে। সংশোধনের পর আবেদনটি ফের যাচাই করা হবে। সেই যাচাইয়ে সব তথ্য সঠিক প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে।


কিছু নির্দিষ্ট কারণেও আবেদন বাতিল হতে পারে। আয়করদাতা হলে কিংবা মাসিক আয় নির্ধারিত সীমার বেশি হলে প্রকল্পের সুবিধা নাও মিলতে পারে। আবার ভেরিফিকেশনের সময় আবেদনকারীকে বাড়িতে পাওয়া না গেলে স্ট্যাটাসে ‘Not Found’ দেখানো হতে পারে। তাই যাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির তিন হাজার টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি, তাঁদের এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ২০ অগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। তারপরও টাকা না এলে পোর্টাল চালু হওয়ার পর স্ট্যাটাস দেখে জেনে নিন সমস্যাটা কোথায় এবং প্রয়োজন হলে ফের দাবি জানান।

বিষয় : Annapurna Bhandar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


অন্নপূর্ণার টাকা ঢোকেনি? কেন বাদ গেল নাম, কীভাবে ফের আবেদন করবেন জেনে নিন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হতেই অনেকের মুখে হাসি, আবার অনেকের কপালে চিন্তার ভাঁজ। সোমবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা জমা পড়তে শুরু করেছে। কিন্তু এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন, যাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁদের আবেদন কি বাতিল হয়ে গিয়েছে? আর নাম বাদ পড়ে থাকলে কি করবেন সাধারণ মানুষ? তবে টাকা এখনও অ্যাকাউন্টে না আসা মানেই যে আবেদন বাতিল, তা নয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, টাকা জমা পড়ার প্রক্রিয়া ২০ আগস্ট পর্যন্ত চলবে। তাই ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরই আবার নতুন করে আবেদন করা যাবে। এরপরও টাকা না এলে আবেদনকারীরা ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। আপাতত পোর্টালটি বন্ধ রয়েছে। তবে আগামী ১৯ অগস্ট থেকে ফের চালু হওয়ার কথা রয়েছে। সেখানে নাম বাদ পড়ে থাকলে তার কারণও দেখা যাবে বলে জানা গিয়েছে। আবেদনে কোনও তথ্যগত ভুল বা নথি সংক্রান্ত সমস্যা থাকলে তা ঠিক করে ক্লেম বা অবজেকশন জানানোর সুযোগ মিলবে। সংশোধনের পর আবেদনটি ফের যাচাই করা হবে। সেই যাচাইয়ে সব তথ্য সঠিক প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে।কিছু নির্দিষ্ট কারণেও আবেদন বাতিল হতে পারে। আয়করদাতা হলে কিংবা মাসিক আয় নির্ধারিত সীমার বেশি হলে প্রকল্পের সুবিধা নাও মিলতে পারে। আবার ভেরিফিকেশনের সময় আবেদনকারীকে বাড়িতে পাওয়া না গেলে স্ট্যাটাসে ‘Not Found’ দেখানো হতে পারে। তাই যাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির তিন হাজার টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি, তাঁদের এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ২০ অগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। তারপরও টাকা না এলে পোর্টাল চালু হওয়ার পর স্ট্যাটাস দেখে জেনে নিন সমস্যাটা কোথায় এবং প্রয়োজন হলে ফের দাবি জানান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত