ভারতীয় রাজনীতির ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের দীর্ঘতম সময় দায়িত্বে থাকার নজির গড়েছেন। এই কৃতিত্বের মাধ্যমে তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ধারাবাহিক নির্বাচিত মেয়াদের রেকর্ড অতিক্রম করেছেন। [TECHTARANGA-POST:9839]২০১৪ সালের ২৬ মে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোদী। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জয়লাভ করে পরপর তিন দফায় কেন্দ্রের শাসনভার ধরে রাখে বিজেপি নেতৃত্বাধীন জোট। ফলে এক দশকেরও বেশি সময় ধরে দেশের প্রশাসনিক নেতৃত্বে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদকালে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পরিষেবার সম্প্রসারণ, কল্যাণমূলক প্রকল্প, উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকা শক্তিশালী করার মতো একাধিক উদ্যোগ আলোচনায় এসেছে। কেন্দ্রীয় সরকারের দাবি, গত কয়েক বছরে ভারতের অর্থনীতি ও বৈশ্বিক কূটনীতিতে দেশের অবস্থান আরও মজবুত হয়েছে।‘পুষ্পা’ গ্রেপ্তারের পরই আগুন!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘতম কার্যকালের নতুন মাইলফলককে ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা আসতে শুরু করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র প্রকাশিত এক বিবৃতিতে একাধিক রাষ্ট্রনেতার প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়াকা প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়ে বলেন, "এই মাইলফলক কেবল আপনার কার্যকালের বছরগুলোরই প্রমাণ নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণ আপনার নেতৃত্বের ওপর যে আস্থা ও বিশ্বাস বার বার দেখিয়েছে, এটা তারও প্রমাণ।''[TECHTARANGA-POST:9827]ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni) মোদীর নেতৃত্বকে দূরদর্শী ও প্রভাবশালী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারত ও ইতালির কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে দুই দেশের সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে। গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিৎসোতাকিস (Kyriakos Mitsotakis)-ও মোদীকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। একইসঙ্গে ভারত-গ্রিস সম্পর্ক আরও গভীর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগে (Tshering Tobgay) প্রধানমন্ত্রী মোদীকে ঘনিষ্ঠ বন্ধু ও দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, ভারতের উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে মোদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে একটি বিশেষ ভিডিও বার্তায় মোদীকে নেতৃত্বের অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি ভারতের দারিদ্র্য হ্রাস ও উন্নয়নমূলক কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে মোদীর ভূমিকার প্রশংসা করেন।[TECHTARANGA-POST:9788]শুধু এই কয়েকজন নেতাই নন, বিশ্বের আরও বহু রাষ্ট্রনেতা ও কূটনৈতিক মহল মোদীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব বৃদ্ধি করার প্রচেষ্টার প্রশংসা করেছেন। অনেকেই তাঁকে উন্নয়নশীল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবেও বর্ণনা করেছেন।হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার