লাইন এড়াতে ‘অক্ষমতার’ অভিনয়! সহানুভূতি কুড়িয়ে আগে ভোট দিয়ে দিব্যি হেঁটে ফিরলেন যুবক, দেগঙ্গায় শোরগোল
গণতন্ত্রের উৎসবে শামিল হতে বুথে বুথে যখন দীর্ঘ লাইন, ঠিক তখনই দেগঙ্গার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক অদ্ভুত ও নাটকীয় দৃশ্য। লম্বা লাইন এড়াতে এক যুবকের ‘বিশেষ কৌশলে’ তাজ্জব বনে গেছেন ভোটকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা। ঘটনাটি ঘটেছে হাড়োয়ার ১৫৯ নম্বর বুথে। [TECHTARANGA-POST:8560]স্থানীয় সূত্রে খবর, সাবান আলি নামে এক ব্যক্তি ভোট দিতে এসে নিজেকে ‘বিশেষভাবে সক্ষম’ হিসেবে তুলে ধরেন। তাঁর কষ্ট করে হাঁটাচলার ধরন দেখে বুথে উপস্থিত সাধারণ মানুষ তো বটেই, কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সহানুভূতির হাত বাড়িয়ে দেন। লাইনে দাঁড়ানোর কষ্ট ছাড়াই তাঁকে সরাসরি বুথের ভেতর অগ্রাধিকার দিয়ে পৌঁছে দেওয়া হয়। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল বুথের বাইরে।[TECHTARANGA-POST:8560]ভোট দিয়ে বেরোনোর ঠিক পরেই ঘটে সেই নাটকীয় মোড়। যিনি এতক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে বা কারোর সাহায্য নিয়ে চলছিলেন, বুথ থেকে কয়েক কদম দূরে যেতেই আচমকা তাঁর হাঁটার ছন্দ বদলে যায়। সহানুভূতির তোয়াক্কা না করে সাবান আলি দিব্যি স্বাভাবিক গতিতে দ্রুত পায়ে হেঁটে এলাকা ছাড়েন। যুবকের এই ভোলবদল দেখে বুথের সামনে উপস্থিত ভোটাররা রীতিমতো স্তম্ভিত। [TECHTARANGA-POST:8552]মুহূর্তের মধ্যেই সাবান আলির এই ‘অক্ষমতার অভিনয়’ নিয়ে এলাকায় কানাঘুষো ও হাসাহাসি শুরু হয়ে যায়। ভোটের লাইনে যেখানে বয়স্ক ও অসুস্থরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, সেখানে একজন সুস্থ মানুষের এমন ছলাকলা করে অগ্রাধিকার নেওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে। দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় এখন এই যুবকের অভিনয়ই চর্চার কেন্দ্রবিন্দু।