Hidden Stories (বাংলা)

দিল্লির বাঙালি পাড়ায় হাড়হিম! অভিজাত আবাসনে বাবা-ছেলেকে কোপাল প্রতিবেশী?

নয়াদিল্লি: দিল্লির বাঙালি মহল্লা হিসাবে পরিচিত চিত্তরঞ্জন পার্ক (C R Park)। যেখানে নিরাপত্তা আর আভিজাত্য সমার্থক হওয়ার কথা, সেখানেই শুক্রবার রাতে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড! অভিজাত ‘তারা অ্যাপার্টমেন্টসে’ ঢুকে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। এই হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ওই আবাসনেরই অন্য এক বাসিন্দাকে!পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ন'টা নাগাদ দিল্লির অলকনন্দার ‘তারা অ্যাপার্টমেন্টসে’ অতর্কিত হামলা চালায় আসাদ নামে এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে সে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ৬২ বছর বয়সী রাকেশ সুদ এবং তাঁর ২৭ বছরের ছেলে করণ সুদকে। বাদ যাননি করণের খুড়তুতো ভাই রাহুলও।[TECHTARANGA-POST:8122]রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে রাকেশ ও করণ সুদের। রাহুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।তদন্তে নেমে সি আর পার্ক থানার পুলিশ জানতে পারে, আততায়ী আসাদ ওই একই আবাসনের বাসিন্দা। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, পুরনো কোনও বিবাদের জেরে এই ভয়াবহ প্রতিশোধ নিয়েছে আসাদ। তবে নিছক ব্যক্তিগত শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।[TECHTARANGA-POST:8119]এই ঘটনা কেন্দ্র করে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি (AAP)। প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, "তারা অ্যাপার্টমেন্টস দক্ষিণ দিল্লির অন্যতম নিরাপদ এলাকা হিসাবে পরিচিত। প্রয়াত সুষমা স্বরাজের মতো হাই-প্রোফাইল ব্যক্তিরা এখানে থেকেছেন। সেখানে এই জোড়া খুন প্রমাণ করে দেয় দিল্লির আইন-শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে পৌঁছেছে!"দিল্লির এই বাঙালি প্রধান এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

দিল্লির বাঙালি পাড়ায় হাড়হিম! অভিজাত আবাসনে বাবা-ছেলেকে কোপাল প্রতিবেশী?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার