Hidden Stories (বাংলা)

বিলবোর্ডের পর এবার অফিস ‘দখল’-এর অভিযোগ! ক্যামাক স্ট্রিটে অভিষেককে ঘিরে নয়া বিতর্ক

কলকাতাঃ ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। বেআইনি বিলবোর্ড নিয়ে অশান্তির রেশ কাটতে না কাটতেই এবার ওই বিল্ডিংয়ের দু’টি ফ্লোর ‘দখল করে রাখা’র অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের বিরুদ্ধে। বাড়ির মালিকপক্ষের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চুক্তির শর্ত না মেনে ওই অংশ ব্যবহার করা হচ্ছে।[TECHTARANGA-POST:12093]৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই বাড়ির মালিক রমা গোয়েঙ্কা। জানা গিয়েছে, ২০২০ সালে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে বাড়ি ভাড়ার চুক্তি হয়েছিল। সেই চুক্তির একাধিক শর্ত মানা হয়নি বলে অভিযোগ মালিকপক্ষের। তাঁদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিল্ডিংয়ের দু’টি ফ্লোর দখল করে রাখা হয়েছে। একাধিকবার সিসি-র জন্য আবেদন করা হলেও তাতে সাড়া দেওয়া হয়নি। জানা গিয়েছে, তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ওই বাড়ি ভাড়ার চুক্তিতে সই করেছিলেন। এর মধ্যেই গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের ওই অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়। কলকাতা পুরসভার আধিকারিকেরা বিলবোর্ডটি বেআইনি বলে দাবি করে। তারপর সেটি খুলতে গেলে অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশকে মারধর এবং কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে।[TECHTARANGA-POST:12101]ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুলিশের দুষ্কৃতীদমন শাখা তৌফিক নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযোগ, ওই দিনের অশান্তিতে তাঁরও ভূমিকা ছিল।

বিলবোর্ডের পর এবার অফিস ‘দখল’-এর অভিযোগ! ক্যামাক স্ট্রিটে অভিষেককে ঘিরে নয়া বিতর্ক