ফাঁসির সাজা মাথায় নিয়েই দেশে ফিরতে চান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মসমর্পণ করতেও প্রস্তুত বলে সম্প্রতি জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর এই ইচ্ছার পরই কড়া বার্তা দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের চিফ প্রসিকিউটর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং সরাসরি জেলে পাঠানো হবে। কোনও বিশেষ সুযোগ বা জামিনের প্রশ্নই নেই।[TECHTARANGA-POST:10897]২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন শেখ হাসিনা। আদালত তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তবে বর্তমানে তিনি ভারতে অবস্থান করায় সেই রায় কার্যকর করা সম্ভব হয়নি। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি মৃত্যুদণ্ডের ভয় পান না এবং আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করতে চান। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিএনপি, জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-সহ একাধিক রাজনৈতিক দল দাবি তোলে, শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের দেওয়া সাজা কার্যকর করতে হবে।এই আবহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম বলেন, “শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ব্যক্তিগতভাবে দেশে ফিরে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনও আইনি সুযোগ তাঁর নেই। তাঁকে দণ্ডিত ব্যক্তি হিসেবেই গ্রেপ্তার হয়ে দেশে ফিরতে হবে।” তিনি আরও জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হলে ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, অথবা অন্য কোনও আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে। তবে তিনি বাংলাদেশে পা রাখামাত্রই গ্রেপ্তার হবেন এবং সরাসরি কারাগারে পাঠানো হবে।[TECHTARANGA-POST:10896]বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। তবে কবে, কীভাবে এবং আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং তাঁকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান নতুন করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার