Hidden Stories (বাংলা)

ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগে বড় পদক্ষেপ, সেবাশ্রয়-যোগে নার্সিংহোমের লাইসেন্স বাতিল

সেবাশ্রয়কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির জীবন আরোগ্য আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিকের লাইসেন্স বাতিল করল জেলা স্বাস্থ্য প্রশাসন। অভিযোগ, নিয়ম ভেঙে নার্সিংহোম থেকে ইউএসজি মেশিন সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে গিয়ে ব্যবহার করা হয়েছিল। সেই মেশিনের সাহায্যেই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।তৃণমূল সরকারের আমলে নিখরচায় চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ডায়মন্ড হারবারের তৎকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’ ক্যাম্প। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই ক্যাম্পকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসে। রিসর্ট দখল করে ক্যাম্প পরিচালনা, ভুল চিকিৎসা, অঙ্গহানি থেকে শুরু করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো গুরুতর অভিযোগে বিষ্ণুপুর-সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। বিষয়টি নিয়ে বিধানসভাতেও বক্তব্যও রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি দল নোদাখালির ওই নার্সিংহোমে পরিদর্শনে যায়। সেখানে আলট্রাসোনোগ্রাফি মেশিনের প্রয়োজনীয় নথি চাওয়া হলে কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেশিনটি বর্তমানে ডায়মন্ড হারবার থানার মালখানায় রয়েছে। কারণ সেটি সেবাশ্রয় ক্যাম্পে ব্যবহারের অভিযোগে পুলিশ বাজেয়াপ্ত করেছে।[TECHTARANGA-POST:11355]এরপরই জেলা স্বাস্থ্য প্রশাসন নার্সিংহোমটির লাইসেন্স বাতিল করে। পাশাপাশি দ্রুত লাইসেন্স জমা দিতে বলা হয়েছে। এছাড়াও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানে কোনও ধরনের আলট্রাসোনোগ্রাফি বা সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা চালানো যাবে না,  এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগে বড় পদক্ষেপ, সেবাশ্রয়-যোগে নার্সিংহোমের লাইসেন্স বাতিল