Hidden Stories (বাংলা)

Festive Overeating Tips: পুজোয় খাওয়াদাওয়া বেশি হয়ে গিয়েছে? পেটের অস্বস্তি কমাতে মেনে চলুন ৫ টোটকা

কলকাতা: উৎসব মানেই জমিয়ে পেটপুজো। উৎসবের মরসুমে খাওয়াদাওয়ার তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। লুচি-মাংস, বিরিয়ানি, পোলাও থেকে রকমারি মিষ্টি সবেতেই মন মজে বাঙালির। কিন্তু উৎসবের আনন্দ শেষ হতেই অনেকেরই পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য কিংবা পেট ভার হয়ে থাকার মতো সমস্যা দেখা দেয়। তবে বেশি খেয়ে ফেলেছেন বলে উপোস করা কিংবা কঠোর ডায়েট শুরু করার প্রয়োজন নেই। কয়েকটি সহজ উপায়েই হজমের অস্বস্তি সামলাতে এই টোটকাগুলি কাজে লাগাতে পারেন। ১. মিষ্টি বেশি খেলে আপেল সিডার ভিনিগারউৎসবের মরসুমে মিষ্টি একটু বেশিই খাওয়া হয়ে গিয়েছে? কিছু গবেষণায় খাবারের পর রক্তে শর্করার মাত্রার উপর আপেল সিডার ভিনিগারের সামান্য প্রভাবের ইঙ্গিত মিলেছে। তবে এই পানীয় অতিরিক্ত মিষ্টি খাওয়ার ক্ষতি পুষিয়ে দিতে পারে না। আবার গ্যাস বা পেট ফাঁপার সমাধানও নয়। এর অ্যাসিডিক উপাদান অম্বল বাড়াতে পারে এবং দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। ২. ভাজাভুজির পর ফাইবারে ভরসাতেলেভাজা বেশি খেলে পেট ভার হয়ে থাকতে পারে। তাই খাদ্যতালিকায় ফাইবারের পরিমাণ বাড়ানো উপকারী। ইসবগুলের ভুসি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে। তবে ইসবগুল খেলে পর্যাপ্ত জল পান করুন। কিন্তু ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।৩. বাইরের খাবার বেশি খেলে কী করবেন?উৎসবের সময়ে রেস্তরাঁর খাবার খাওয়ার পর গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হলে জোয়ান, জিরে কিংবা মৌরি ভেজানো জল খেতে পারেন। তবে গ্যাস নিরাময়ে এটা কতটা উপকারী তার বৈজ্ঞানিক প্রমাণ নেই। অস্বস্তি কমাতে ধীরে ধীরে খান, পর্যাপ্ত জল পান করুন এবং খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। হাঁটাহাঁটিও উপকারী হতে পারে।৪. ময়দার খাবারের সঙ্গে ফাইবারও জরুরিলুচি, পরোটা, কিংবা অন্য ময়দার খাবার বেশি খেলে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা কঠিন হতে পারে। কোষ্ঠকাঠিন্য এড়াতে খাদ্যতালিকায় রাখুন ফল, শাকসবজি, ডাল ও অন্যান্য ফাইবারসমৃদ্ধ খাবার। চিয়া সিডও ফাইবারের একটি উৎস। তবে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা নিয়ন্ত্রণে অল্প পরিমাণে শুরু করাই ভালো।৫. মদ্যপানের পর মেথির জল উপকারী?উৎসবের পার্টিতে মদ্যপানের পর পেটের অস্বস্তি হলে অনেকে মেথি ভেজানো জল খাওয়ার পরামর্শ দেন। কিন্তু মেথি মদ্যপানের ক্ষতি থেকে পাকস্থলীকে রক্ষা করে কিংবা লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করে, পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। মদ্যপানের ক্ষতিকর প্রভাব কমানোর কোনও ঘরোয়া টোটকাও নেই। তাই যথাসম্ভব অ্যালকোহল এড়িয়ে চলুন। 

 Festive Overeating Tips: পুজোয় খাওয়াদাওয়া বেশি হয়ে গিয়েছে? পেটের অস্বস্তি কমাতে মেনে চলুন ৫ টোটকা