Hidden Stories (বাংলা)

এনআইএ থানার পর এবার বাংলায় এনআইএ আদালত! সুপ্রিম কোর্টের নির্দেশে বড় পদক্ষেপ

এনআইএ থানার ঘোষণার পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র জন্য পৃথক আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় এই আদালত হবে, সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাই কোর্ট। এই আদালতে শুধুমাত্র এনআইএ-র মামলারই শুনানি হবে বলে জানা গিয়েছে। [TECHTARANGA-POST:11203]এনআইএ থানার ঘোষণার পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র জন্য পৃথক আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় এই আদালত হবে, সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাই কোর্ট। এই আদালতে শুধুমাত্র এনআইএ-র মামলারই শুনানি হবে বলে জানা গিয়েছে। [TECHTARANGA-POST:11201]সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যে এনআইএ-র মামলার জন্য পৃথক ও নির্দিষ্ট আদালত গঠন করতে হবে। সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যেই পশ্চিমবঙ্গেও বিশেষ আদালত তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে বিচারভবনে মুখ্য বিচারকের এজলাসের অধীনেই এনআইএ-র মামলাগুলির শুনানি হয়। তবে পৃথক আদালত চালু হলে তদন্ত-সংক্রান্ত মামলাগুলির বিচারপ্রক্রিয়া আরও দ্রুত এগোবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে এনআইএ-র তদন্তাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই আলাদা আদালতের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন আদালত চালু হলে মামলার শুনানি ও নিষ্পত্তি আরও দ্রুত করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।উল্লেখ্য, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গে এনআইএ-র পৃথক থানা তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই থানার নির্মাণকাজ শুরু হবে। যদিও থানার স্থান এখনও চূড়ান্ত হয়নি। এবার সেই উদ্যোগের সঙ্গেই যুক্ত হচ্ছে এনআইএ-র জন্য পৃথক আদালত গঠনের পরিকল্পনা।

এনআইএ থানার পর এবার বাংলায় এনআইএ আদালত! সুপ্রিম কোর্টের নির্দেশে বড় পদক্ষেপ