এনআইএ থানার ঘোষণার পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র জন্য পৃথক আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় এই আদালত হবে, সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাই কোর্ট। এই আদালতে শুধুমাত্র এনআইএ-র মামলারই শুনানি হবে বলে জানা গিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যে এনআইএ-র মামলার জন্য পৃথক ও নির্দিষ্ট আদালত গঠন করতে হবে। সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যেই পশ্চিমবঙ্গেও বিশেষ আদালত তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে বিচারভবনে মুখ্য বিচারকের এজলাসের অধীনেই এনআইএ-র মামলাগুলির শুনানি হয়। তবে পৃথক আদালত চালু হলে তদন্ত-সংক্রান্ত মামলাগুলির বিচারপ্রক্রিয়া আরও দ্রুত এগোবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে এনআইএ-র তদন্তাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই আলাদা আদালতের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন আদালত চালু হলে মামলার শুনানি ও নিষ্পত্তি আরও দ্রুত করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।
উল্লেখ্য, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গে এনআইএ-র পৃথক থানা তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই থানার নির্মাণকাজ শুরু হবে। যদিও থানার স্থান এখনও চূড়ান্ত হয়নি। এবার সেই উদ্যোগের সঙ্গেই যুক্ত হচ্ছে এনআইএ-র জন্য পৃথক আদালত গঠনের পরিকল্পনা।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন