Hidden Stories (বাংলা)

Dilijit Dosanjh: বাতিলের গুঞ্জন থেকে সবুজ সংকেত, ২৪ ঘণ্টায় দিলজিতের দিল্লি শোয়ে নাটকীয় মোড়!

কলকাতা: দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের ‘অরা ইন্ডিয়া টুর’-এর অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নিরাপত্তার কারণে অনুরাগীদের মধ্যে কনসার্ট বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আপাতত সেই দুশ্চিন্তার অবসান। আগামী ৩০ অক্টোবর নির্ধারিত সূচি মেনেই দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন পাঞ্জাবি গায়ক। টিকিট বুকিং সংস্থা বুকমাইশোও জানিয়েছে, কনসার্ট বাতিল করা হয়নি।গত ২২ অক্টোবর নিরাপত্তাজনিত কারণে দিলজিতের অনুষ্ঠানের অনুমতি ঘিরে সংশয় তৈরি হয়। সূত্রের খবর, দিল্লি পুলিশের সাউথ ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারের দপ্তর থেকে বুকমাইশোকে চিঠি পাঠানো হয়েছিল। উৎসবের মরশুমে বিপুল সংখ্যক দর্শকের জমায়েত, নিরাপত্তা এবং যানজট সামলানো নিয়ে প্রশাসনের উদ্বেগ ছিল। তবে পরবর্তী আলোচনার পর পরিস্থিতি বদলে যায়। একাধিক বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে সকল ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।  নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং ভিড় সামলানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, কনসার্ট আয়োজনের অনুমতি মেলে। [TECHTARANGA-POST:13806] বুকমাইশোর বিবৃতি অনুযায়ী, দিল্লি পুলিশের সঙ্গে আলোচনার পর প্রয়োজনীয় পরিকল্পনা দেওয়া হয়েছে। দর্শকদের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন আয়োজকরা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং রাস্তায় চলাচলকারী মানুষের অসুবিধার দিকেও নজর রাখতে হবে।

Dilijit Dosanjh: বাতিলের গুঞ্জন থেকে সবুজ সংকেত, ২৪ ঘণ্টায় দিলজিতের দিল্লি শোয়ে নাটকীয় মোড়!