রিষড়া: রামনবমীর হিংসা মামলায় আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের কাউন্সিলর স্বামী সাকির আলিকে এনআইএ গ্রেপ্তার করতেই চরম অগ্নিগর্ভ হয়ে উঠল হুগলির রিষড়া। মঙ্গলবার বিকেলে ধৃত নেতাকে যখন কেন্দ্রীয় গোয়েন্দারা পুলিশের সাহায্যে গাড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন আক্ষরিক অর্থেই রাস্তায় আছড়ে পড়ে গণবিক্ষোভ। [TECHTARANGA-POST:10436]‘আমাদের ত্রাতাকে নিয়ে যেতে দেব না’—এই স্লোগান তুলে মহিলা ও পুরুষ নির্বিশেষে শয়ে শয়ে স্থানীয় বাসিন্দা পুলিশের গাড়ি ঘিরে ফেলেন। এনআইএ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। স্থানীয়দের স্পষ্ট দাবি, সাকির আলি দাঙ্গায় উসকানি দেওয়া তো দূরস্ত, বরং নিজের জীবন বাজি রেখে গোটা রিষড়াকে দাঙ্গার আগুন থেকে বাঁচিয়েছিলেন।৯৬ মিনিটের রূপকথা!নেইমার ছাড়াই ' রাউন্ড অফ ১৬'-ব্রাজিল!মঙ্গলবার সকালে আচমকাই রিষড়ার গান্ধী সড়কের হাই-প্রোফাইল বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০২৩ সালের রামনবমীর রক্তক্ষয়ী অশান্তির ফাইল খুলে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলিকে গ্রেপ্তার করা হয়। [TECHTARANGA-POST:10418]এই খবর চাউর হতেই থমথমে রিষড়ায় বারুদের গন্ধ ছড়াতে শুরু করে। বিকেলে যখন সাকিরকে প্রিজন ভ্যানে তোলার প্রক্রিয়া শুরু হয়, তখন ক্ষোভে ফেটে পড়েন তাঁর অনুগামীরা। স্বামীকে অতর্কিতে এভাবে নিয়ে যাওয়া মেনে নিতে পারেননি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারও। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। চোখে জল আর ক্ষোভের সুরে অপরূপা বলেন, “অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবও না। ৩ বছর আগের বাসি মামলায় এভাবে তুলে নিয়ে যাওয়া চরম অন্যায়। ঈশ্বর, দেশের আইন আর রিষড়ার সাধারণ মানুষই এর আসল বিচার করবেন।”[TECHTARANGA-POST:10433]তদন্তকারী সংস্থা সাকির আলিকে ‘দাঙ্গাবাজ’ তকমা দিলেও, রিষড়ার আমজনতার গলায় শোনা গেল সম্পূর্ণ উল্টো সুর। গ্রেপ্তারির প্রতিবাদে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক মহিলা। কাঁদতে কাঁদতে এক প্রৌঢ়া বলেন, “উনি আমাদের ঘর দিয়েছেন, বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। উনি কোনো দাঙ্গা করেননি, ওঁর জন্যই সেবার আমাদের পাড়াটা বেঁচে গিয়েছিল।” বিক্ষোভে শামিল স্থানীয় এক যুবকের বক্তব্য, সাকির আলি সেবার প্রত্যেকটি পাড়ায় পাড়ায় ঘুরে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছিলেন, অথচ আজ রাজনীতির শিকার বানিয়ে ওঁর ওপর দোষ চাপানো হচ্ছে। [TECHTARANGA-POST:10412]যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে, তাদের ভগবান শাস্তি দেবেন বলেও তোপ দাগেন বাসিন্দারা। তবে জনতার এই তীব্র প্রতিরোধের মুখে পড়েও শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনীর ঘেরাটোপে সাকির আলিকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন এনআইএ আধিকারিকরা। এই বেনজির জনবিক্ষোভের পর গোটা রিষড়া জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার