Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Vicky Kaushal Love And War:: রণবীর-আলিয়ার পর ভিকির এন্ট্রি! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুকে বাকিমাত কৌশলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
 Vicky Kaushal Love And War:: রণবীর-আলিয়ার পর ভিকির এন্ট্রি! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুকে বাকিমাত কৌশলের
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ভিকির চরিত্র নিয়ে বাড়ছে কৌতূহল! সংগৃহীত ছবি

সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে একদিকে উন্মাদনা, অন্যদিকে আবার দর্শকদের মনে একাধিক প্রশ্ন। ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের রেট্রো অবতার। পরের দিন নজর কাড়ে ‘ক্যাবারে ক্যুইন’ লুক। 


পরপর তারকা দম্পতির লুক প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে, রণবীর-আলিয়াকে কি তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ তাঁরা হাইপ্রোফাইল দম্পতি। আর সেদিক থেকে ব্রাত্য ভিকি কৌশল। এমনই বিতর্কের মাঝে প্রকাশ্যে এল ভিকি কৌশলের প্রথম লুকও। আর প্রথম ঝলকেই যেন বদলে গেল চর্চার সুর। পোস্টারে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন ভিকি। মুখে সিগারেট, হাতে লাইটার, পুরো লুকেই রয়েছে ‘রাফ অ্যান্ড টাফ’ ব্যাপার। ছবির সঙ্গে তাঁর চরিত্রের সংলাপ, ‘চোখে চোখ তো পড়বেই, কিন্তু নজর সরবে না।’


ভিকির লাভ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই ভিকির প্রশংসায় ভেসেছে সমাজমাধ্যম। অভিনেতার এই ঝলক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন একাধিক তারকা। তবে সবার মাঝে নজর  কেড়েছে হৃতিক রোশনের প্রতিক্রিয়া। ভিকির পোস্টে মন্তব্য করে ‘ক্যায়া বাত’ লিখেছেন বলিউডের এই অভিনেতা। শুধু তাই নয়, ভিকির বাবা তথা বর্ষীয়ান অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলও ছেলের লুক দেখে গর্ব প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘তোমার জন্য গর্ব হয়। অসাধারণ। ঈশ্বরের কৃপা।’ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর হাত ধরে এই প্রথম সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করছেন ভিকি কৌশল। ছবির গল্প বা চরিত্র নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বিষয় : Ranbir Kapoor Alia Bhatt Vicky Kaushal Sanjay Leela Bhansali

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


Vicky Kaushal Love And War:: রণবীর-আলিয়ার পর ভিকির এন্ট্রি! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুকে বাকিমাত কৌশলের

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে একদিকে উন্মাদনা, অন্যদিকে আবার দর্শকদের মনে একাধিক প্রশ্ন। ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের রেট্রো অবতার। পরের দিন নজর কাড়ে ‘ক্যাবারে ক্যুইন’ লুক। পরপর তারকা দম্পতির লুক প্রকাশ্যে আসায় সমাজমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে, রণবীর-আলিয়াকে কি তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণ তাঁরা হাইপ্রোফাইল দম্পতি। আর সেদিক থেকে ব্রাত্য ভিকি কৌশল। এমনই বিতর্কের মাঝে প্রকাশ্যে এল ভিকি কৌশলের প্রথম লুকও। আর প্রথম ঝলকেই যেন বদলে গেল চর্চার সুর। পোস্টারে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন ভিকি। মুখে সিগারেট, হাতে লাইটার, পুরো লুকেই রয়েছে ‘রাফ অ্যান্ড টাফ’ ব্যাপার। ছবির সঙ্গে তাঁর চরিত্রের সংলাপ, ‘চোখে চোখ তো পড়বেই, কিন্তু নজর সরবে না।’ভিকির লাভ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই ভিকির প্রশংসায় ভেসেছে সমাজমাধ্যম। অভিনেতার এই ঝলক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন একাধিক তারকা। তবে সবার মাঝে নজর  কেড়েছে হৃতিক রোশনের প্রতিক্রিয়া। ভিকির পোস্টে মন্তব্য করে ‘ক্যায়া বাত’ লিখেছেন বলিউডের এই অভিনেতা। শুধু তাই নয়, ভিকির বাবা তথা বর্ষীয়ান অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলও ছেলের লুক দেখে গর্ব প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘তোমার জন্য গর্ব হয়। অসাধারণ। ঈশ্বরের কৃপা।’ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর হাত ধরে এই প্রথম সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করছেন ভিকি কৌশল। ছবির গল্প বা চরিত্র নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত