Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Viral Accident: দূরত্ব বজায় রাখতে বলায় আক্রোশ! বাইকার তরুণীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে চম্পট একদল যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
Viral Accident: দূরত্ব বজায় রাখতে বলায় আক্রোশ! বাইকার তরুণীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে চম্পট একদল যুবকের
এই ভাবেই ধাক্কা মারার অভিযোগ গুরুগ্রামে। ছবি : এক্স

গুরুগ্রাম: রাস্তায় মদ্যপ যুবকদের অন্যায্য ও মারমুখী আচরণের প্রতিবাদ করাই যেন কাল হলো! 

তাঁদের বারবার নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছিলেন এক তরুণী বাইকার। তার পরেই আক্রোশের বশে ওই তরুণীর স্পোর্টস বাইকে সজোরে ধাক্কা মেরে চম্পট দিল একটি চার চাকার গাড়ি। ধাক্কার চোটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই তরুণী এবং তাঁর বাইকটি বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। 

হরিয়ানার গুরুগ্রামের গলফ কোর্স রোডের এই রোমহর্ষক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চরম শোরগোল ছড়িয়েছে দেশজুড়ে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হিডেন স্টোরিজ নিউজ।  ঘটনার পর নিরাপত্তার অভাব প্রকাশ করে প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ তরুণী।

আক্রান্ত ওই তরুণী বাইকার সামাজিক মাধ্যমে ‘rebelwheels_sia_’ নামে পরিচিত (আসল নাম সিয়া)। ঘটনার দিন তিনি নিজের স্পোর্টস বাইকে চড়ে একদল সহ-বাইকারের সঙ্গে গুরুগ্রামের রাস্তায় রাইডে বেরিয়েছিলেন। 

অভিযোগ, রাইডের শুরু থেকেই একটি মারুতি সুজুকি সিয়াজ গাড়ি তাঁদের পিছু ধাওয়া করছিল। কিছু দূর যাওয়ার পর গাড়িতে থাকা যুবকেরা অত্যন্ত বেপরোয়া ও আক্রমণাত্মক আচরণ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সিয়া তাঁদের খানিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। 

কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গাড়ির সওয়ারিরা। সিয়াকে বাধ্য করা হয় বাইক থামাতে। সিয়ার দাবি, গাড়ির সওয়ারিরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন।

কোনও বিপদ এড়াতে সিয়া বাইকের গতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাঁর এক বন্ধু পেছন থেকে অন্য বাইক নিয়ে এসে তাঁদের গাড়ির পথ আটকানোর চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত ড্রাইভার হঠাতই অত্যন্ত বিপজ্জনকভাবে বাইকের সামনে কাটাই মারে এবং সজোরে ধাক্কা মারে সিয়ার মোটরসাইকেলে। 

অ্যাকশন ক্যামেরায় গোটা দৃশ্যটি ধরা পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাফিক সিগন্যালে সিয়ার বন্ধুরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও অভিযুক্তরা দায় অস্বীকার করে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়।

চাঞ্চল্যকর এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ ও সাধারণ মানুষ। গাড়ির নম্বর (HR30Y4949) খতিয়ে দেখে জানা যায়, গাড়িটির মালিক পালওয়ালের বাসিন্দা মণীশ নামের এক ব্যক্তি। তবে এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেনাকর্মী মণীশ জানান, তিনি বর্তমানে আসামে কর্মরত এবং ঘটনার দিন তাঁর পরিবার থেকে কল্যাণ নামের এক বন্ধু গাড়িটি চেয়ে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ দুর্ঘটনার সময় কল্যাণই গাড়িটির স্টিয়ারিংয়ে ছিলেন। ঘটনার জেরে নেটিজেনরা গুরুগ্রাম পুলিশ ও হরিয়ানা পুলিশের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিষয় : HiddenStoriesNews #GurugramShock #RoadSafety #DelhiNCR #ViralVideo #RoadRage #BikerSafety #CyberCityGurugram #HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


Viral Accident: দূরত্ব বজায় রাখতে বলায় আক্রোশ! বাইকার তরুণীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে চম্পট একদল যুবকের

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
গুরুগ্রাম: রাস্তায় মদ্যপ যুবকদের অন্যায্য ও মারমুখী আচরণের প্রতিবাদ করাই যেন কাল হলো! তাঁদের বারবার নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছিলেন এক তরুণী বাইকার। তার পরেই আক্রোশের বশে ওই তরুণীর স্পোর্টস বাইকে সজোরে ধাক্কা মেরে চম্পট দিল একটি চার চাকার গাড়ি। ধাক্কার চোটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই তরুণী এবং তাঁর বাইকটি বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। হরিয়ানার গুরুগ্রামের গলফ কোর্স রোডের এই রোমহর্ষক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চরম শোরগোল ছড়িয়েছে দেশজুড়ে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি হিডেন স্টোরিজ নিউজ।  ঘটনার পর নিরাপত্তার অভাব প্রকাশ করে প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ তরুণী।আক্রান্ত ওই তরুণী বাইকার সামাজিক মাধ্যমে ‘rebelwheels_sia_’ নামে পরিচিত (আসল নাম সিয়া)। ঘটনার দিন তিনি নিজের স্পোর্টস বাইকে চড়ে একদল সহ-বাইকারের সঙ্গে গুরুগ্রামের রাস্তায় রাইডে বেরিয়েছিলেন। অভিযোগ, রাইডের শুরু থেকেই একটি মারুতি সুজুকি সিয়াজ গাড়ি তাঁদের পিছু ধাওয়া করছিল। কিছু দূর যাওয়ার পর গাড়িতে থাকা যুবকেরা অত্যন্ত বেপরোয়া ও আক্রমণাত্মক আচরণ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সিয়া তাঁদের খানিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গাড়ির সওয়ারিরা। সিয়াকে বাধ্য করা হয় বাইক থামাতে। সিয়ার দাবি, গাড়ির সওয়ারিরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন।কোনও বিপদ এড়াতে সিয়া বাইকের গতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাঁর এক বন্ধু পেছন থেকে অন্য বাইক নিয়ে এসে তাঁদের গাড়ির পথ আটকানোর চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত ড্রাইভার হঠাতই অত্যন্ত বিপজ্জনকভাবে বাইকের সামনে কাটাই মারে এবং সজোরে ধাক্কা মারে সিয়ার মোটরসাইকেলে। অ্যাকশন ক্যামেরায় গোটা দৃশ্যটি ধরা পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাফিক সিগন্যালে সিয়ার বন্ধুরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও অভিযুক্তরা দায় অস্বীকার করে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়।চাঞ্চল্যকর এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ ও সাধারণ মানুষ। গাড়ির নম্বর (HR30Y4949) খতিয়ে দেখে জানা যায়, গাড়িটির মালিক পালওয়ালের বাসিন্দা মণীশ নামের এক ব্যক্তি। তবে এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেনাকর্মী মণীশ জানান, তিনি বর্তমানে আসামে কর্মরত এবং ঘটনার দিন তাঁর পরিবার থেকে কল্যাণ নামের এক বন্ধু গাড়িটি চেয়ে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ দুর্ঘটনার সময় কল্যাণই গাড়িটির স্টিয়ারিংয়ে ছিলেন। ঘটনার জেরে নেটিজেনরা গুরুগ্রাম পুলিশ ও হরিয়ানা পুলিশের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত