Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Ranbir Kapoor: ভিন্টেজ লুকে রণবীর, হাতে রক্তের দাগ! রহস্য বাড়াল ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
 Ranbir Kapoor: ভিন্টেজ লুকে রণবীর, হাতে রক্তের দাগ! রহস্য বাড়াল ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক
ছবিঃ সংগৃহীত

পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বহুপ্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ছবির পোস্টারে একেবারে ভিন্টেজ লুকে ধরা দিয়েছেন বলিউডের ‘চকলেট বয়’ রণবীর কাপুর। আবারও বড় পর্দায় যে কোনও ধামাকা নিয়ে আসতে চলেছেন অভিনেতা, তা বলার অপেক্ষা রাখে না। 


পোস্টারে দেখা যাচ্ছে, নীলচে-সবুজ রঙের একটি ভিন্টেজ গাড়ি চালাচ্ছেন রণবীর। চোখে গোল ফ্রেমের চশমা। পরনে হালকা রঙের নিটেড পোলো শার্ট। সব মিলিয়ে চরিত্রটির মধ্যে একটা পুরনো দিনের আভিজাত্য রয়েছে। কিন্তু আরও একটা বিষয় দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সেটি হল রণবীরের বাঁ হাতের ক্ষত এবং রক্তের দাগ। ভিন্টেজ গাড়ি এবং রঙের ব্যবহারে গোটা লুকেই তৈরি হয়েছে সত্তরের দশকের আবহ। 


রণবীরের এই বিশেষ লুক প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, “উহ রুতবা, উহ রৌব, উহ জুনুন!” এই ক্যাপশনেও চরিত্রটির দাপট, উন্মাদনা এবং রাজকীয় মেজাজের ইঙ্গিত মিলেছে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ রণবীরের জন্যও একটি বিশেষ ছবি। ২০০৭ সালে বনশালীর ‘সাঁওরিয়া’ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন রণবীর। দীর্ঘ ১৭ বছর পর ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে ফের জুটি বাঁধলেন অভিনেতা। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। হিন্দিতে ছাড়াও, তামিল এবং তেলুগু ভাষাতেও বিশ্বজুড়ে মুক্তি পাবে এই বিগ বাজেটের ছবিটি। 

বিষয় : Ranbir Kapoor Entertainment Bollywood

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


Ranbir Kapoor: ভিন্টেজ লুকে রণবীর, হাতে রক্তের দাগ! রহস্য বাড়াল ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বহুপ্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ছবির পোস্টারে একেবারে ভিন্টেজ লুকে ধরা দিয়েছেন বলিউডের ‘চকলেট বয়’ রণবীর কাপুর। আবারও বড় পর্দায় যে কোনও ধামাকা নিয়ে আসতে চলেছেন অভিনেতা, তা বলার অপেক্ষা রাখে না। পোস্টারে দেখা যাচ্ছে, নীলচে-সবুজ রঙের একটি ভিন্টেজ গাড়ি চালাচ্ছেন রণবীর। চোখে গোল ফ্রেমের চশমা। পরনে হালকা রঙের নিটেড পোলো শার্ট। সব মিলিয়ে চরিত্রটির মধ্যে একটা পুরনো দিনের আভিজাত্য রয়েছে। কিন্তু আরও একটা বিষয় দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সেটি হল রণবীরের বাঁ হাতের ক্ষত এবং রক্তের দাগ। ভিন্টেজ গাড়ি এবং রঙের ব্যবহারে গোটা লুকেই তৈরি হয়েছে সত্তরের দশকের আবহ। রণবীরের এই বিশেষ লুক প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, “উহ রুতবা, উহ রৌব, উহ জুনুন!” এই ক্যাপশনেও চরিত্রটির দাপট, উন্মাদনা এবং রাজকীয় মেজাজের ইঙ্গিত মিলেছে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ রণবীরের জন্যও একটি বিশেষ ছবি। ২০০৭ সালে বনশালীর ‘সাঁওরিয়া’ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন রণবীর। দীর্ঘ ১৭ বছর পর ফের সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে ফের জুটি বাঁধলেন অভিনেতা। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। হিন্দিতে ছাড়াও, তামিল এবং তেলুগু ভাষাতেও বিশ্বজুড়ে মুক্তি পাবে এই বিগ বাজেটের ছবিটি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত