Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Malda Flood: জল নেমে স্বস্তি, ধীরে ধীরে স্বাভাবিকতার ছন্দে ফিরছে প্লাবিত ভূতনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬
Malda Flood: জল নেমে স্বস্তি, ধীরে ধীরে স্বাভাবিকতার ছন্দে ফিরছে প্লাবিত ভূতনী
অবশেষে জল নামছে মালদহের ভূতনীর চড়ে। নিজস্ব ছবি

মালদহ: প্রলয়ংকারী প্লাবনের বিভীষিকা কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস মালদার ভুতনীতে। টানা দুর্ভোগের পর বিগত ২৪ ঘণ্টায় জলস্তর প্রায় দুই ফুট কমে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এলাকা। মানিকচকের তিনটি পঞ্চায়েতের বহু গ্রাম ইতিমধ্যেই জলবন্দি দশা থেকে মুক্ত হয়েছে। যে সমস্ত রাস্তায় এতদিন চলাচলের একমাত্র ভরসা ছিল নৌকা, সেখানে এখন গড়াতে শুরু করেছে মোটরবাইকের চাকা। রবিবার সকালে ভুতনী ব্রিজ সংলগ্ন এলাকায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। স্থানীয় দুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে ত্রাণ ও পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন তিনি।

এলাকা পরিদর্শনের পর বিধায়ক জানান, জল নামতে শুরু করায় উদ্ধার ও যাতায়াতের কাজে যুক্ত নৌকার সংখ্যা এবার প্রয়োজনমতো কমানো হবে। একই সঙ্গে বন্যার তোড়ে ভাঙাচোরা রাস্তাঘাটগুলি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। তবে যতক্ষণ না পুরো ভুতনী সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরছে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ভুতনী ব্রিজ থেকে বিনামূল্যে বিশেষ বাস পরিষেবা অব্যাহত রাখবে প্রশাসন। এর পাশাপাশি দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ পরিষেবাও আগামী দুই দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি ভুতনীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বন্যাকবলিত এলাকা থেকে মোট ৭৬৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করে মথুরাপুরের দু’টি সুরক্ষিত বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে তাঁদের থাকা ও খাওয়া-দাওয়ার সুব্যবস্থা করা হয়েছে, যাতে কোনওভাবেই পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত না হয়। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের জন্য মানিকচক কলেজকে নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে প্রশাসন। পরীক্ষার্থীরা যাতে ত্রাণ শিবির থেকেই নিশ্চিন্তে পরীক্ষায় বসতে পারেন, তার যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে।

দীর্ঘ দিন বানভাসি থাকার পর এই মুহূর্তে ভূতনীতে দ্রুত নামছে জল। যদিও জমা জল সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সংক্রামক রোগের ভয় বাড়ছে, তবুও প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও স্বাভাবিকতার লক্ষণ দেখে কিছুটা স্বস্তিতে মালদার এই বন্যাকবলিত এলাকার মানুষ।

বিষয় : HiddenStoriesNews #MaldaNews #BhutniFlood #BhutniUpdate #MaldaFlood #WestBengalNews #HSExam2026 #BengaliNews #BreakingNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬


Malda Flood: জল নেমে স্বস্তি, ধীরে ধীরে স্বাভাবিকতার ছন্দে ফিরছে প্লাবিত ভূতনী

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মালদহ: প্রলয়ংকারী প্লাবনের বিভীষিকা কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস মালদার ভুতনীতে। টানা দুর্ভোগের পর বিগত ২৪ ঘণ্টায় জলস্তর প্রায় দুই ফুট কমে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এলাকা। মানিকচকের তিনটি পঞ্চায়েতের বহু গ্রাম ইতিমধ্যেই জলবন্দি দশা থেকে মুক্ত হয়েছে। যে সমস্ত রাস্তায় এতদিন চলাচলের একমাত্র ভরসা ছিল নৌকা, সেখানে এখন গড়াতে শুরু করেছে মোটরবাইকের চাকা। রবিবার সকালে ভুতনী ব্রিজ সংলগ্ন এলাকায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। স্থানীয় দুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে ত্রাণ ও পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন তিনি।এলাকা পরিদর্শনের পর বিধায়ক জানান, জল নামতে শুরু করায় উদ্ধার ও যাতায়াতের কাজে যুক্ত নৌকার সংখ্যা এবার প্রয়োজনমতো কমানো হবে। একই সঙ্গে বন্যার তোড়ে ভাঙাচোরা রাস্তাঘাটগুলি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। তবে যতক্ষণ না পুরো ভুতনী সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরছে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ভুতনী ব্রিজ থেকে বিনামূল্যে বিশেষ বাস পরিষেবা অব্যাহত রাখবে প্রশাসন। এর পাশাপাশি দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ পরিষেবাও আগামী দুই দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি ভুতনীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বন্যাকবলিত এলাকা থেকে মোট ৭৬৩ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করে মথুরাপুরের দু’টি সুরক্ষিত বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে তাঁদের থাকা ও খাওয়া-দাওয়ার সুব্যবস্থা করা হয়েছে, যাতে কোনওভাবেই পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত না হয়। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের জন্য মানিকচক কলেজকে নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে প্রশাসন। পরীক্ষার্থীরা যাতে ত্রাণ শিবির থেকেই নিশ্চিন্তে পরীক্ষায় বসতে পারেন, তার যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে।দীর্ঘ দিন বানভাসি থাকার পর এই মুহূর্তে ভূতনীতে দ্রুত নামছে জল। যদিও জমা জল সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সংক্রামক রোগের ভয় বাড়ছে, তবুও প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও স্বাভাবিকতার লক্ষণ দেখে কিছুটা স্বস্তিতে মালদার এই বন্যাকবলিত এলাকার মানুষ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত