Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Rahul Gandhi: ‘কানে শুনতে পাচ্ছি না’, ‘যৌনাঙ্গে আঘাত’! পড়ুয়াদের মুখে নির্যাতনের অভিযোগ শুনে সরব রাহুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬
 Rahul Gandhi: ‘কানে শুনতে পাচ্ছি না’, ‘যৌনাঙ্গে আঘাত’! পড়ুয়াদের মুখে নির্যাতনের অভিযোগ শুনে সরব রাহুল
পড়ুয়াদের পাশে রাহুল। সংগৃহীত ছবি

নয়াদিল্লিঃ আন্দোলনে নেমে পুলিশের হাতে আটক, মারধর ও হেনস্থার শিকার!! এমনই সব গুরুতর অভিযোগ তুললেন প্রতিবাদী পড়ুয়ারা। তাঁদের দাবি, আটক করার পর বাসের ভিতরে এবং থানায় তাঁদের মারধর করা হয়। এক ছাত্রী এক কানে শুনতে পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। বুধবার নিগৃহীত ছাত্রছাত্রীদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।



সাংবাদিক বৈঠকে রাহুল কেরল থেকে দিল্লিতে পড়তে আসা এক ছাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। মেয়েটির নাম আথিরা। তাঁর অভিযোগ, মঙ্গলবার বিক্ষোভে অংশ নেওয়ার পর পুলিশ তাঁদের আটক করে একটি বাসে তোলে। সেখানে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। পরে কনট প্লেস থানার সামনে বাস থামিয়ে তাঁকে মারধর করা হয়। পর পর থাপ্পড় মারায় তাঁর কানে ও গালে আঘাত লাগে বলেও দাবি করেছেন আথিরা। সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, এর আগেও এক ছাত্রের দৃষ্টিশক্তি হারানোর কথা তিনি জানিয়েছিলেন। এ বার আর এক ছাত্রীর কানে শুনতে পাচ্ছেন না। 


এনএসইউআইয়ের আরও এক ছাত্রীও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। ওই ছাত্রীর দাবি, চঞ্চল যাদব নামে এক মহিলা কনস্টেবল তাঁকে বাসের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং নখ দিয়ে গালে আঁচড়ে দেন। বাধা দিতে গেলে তাঁকে একাধিক বার থাপ্পড় মারা হয়। পরে থানার ১০৭ নম্বর ঘরে নিয়ে গিয়ে সাদা পোশাকের মহিলা পুলিশকর্মীরা তাঁদের মারধর করেন। তাঁর হাতে-পায়ে কালশিটে দাগ পড়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এক ছাত্রীর যৌনাঙ্গে আঘাত করার অভিযোগও সামনে এসেছে। ওই ছাত্রীর দাবি, এক পড়ুয়াকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করার সময় তাঁকে আঘাত করা হয়। পরে রাস্তায় ফেলে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ। এই অভিযোগগুলির বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য এখনও জানা যায়নি।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছে বিরোধী দলগুলি। এই প্রতিবাদের অংশ হিসেবে ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরাও কর্মসূচি চালাচ্ছেন। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির কর্মসূচির আগে পুলিশ ধরপাকড় চালায় বলে অভিযোগ উঠেছিল। এবার পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিষয় : Rahul Gandhi Delhi Police

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


Rahul Gandhi: ‘কানে শুনতে পাচ্ছি না’, ‘যৌনাঙ্গে আঘাত’! পড়ুয়াদের মুখে নির্যাতনের অভিযোগ শুনে সরব রাহুল

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
নয়াদিল্লিঃ আন্দোলনে নেমে পুলিশের হাতে আটক, মারধর ও হেনস্থার শিকার!! এমনই সব গুরুতর অভিযোগ তুললেন প্রতিবাদী পড়ুয়ারা। তাঁদের দাবি, আটক করার পর বাসের ভিতরে এবং থানায় তাঁদের মারধর করা হয়। এক ছাত্রী এক কানে শুনতে পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। বুধবার নিগৃহীত ছাত্রছাত্রীদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।সাংবাদিক বৈঠকে রাহুল কেরল থেকে দিল্লিতে পড়তে আসা এক ছাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। মেয়েটির নাম আথিরা। তাঁর অভিযোগ, মঙ্গলবার বিক্ষোভে অংশ নেওয়ার পর পুলিশ তাঁদের আটক করে একটি বাসে তোলে। সেখানে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। পরে কনট প্লেস থানার সামনে বাস থামিয়ে তাঁকে মারধর করা হয়। পর পর থাপ্পড় মারায় তাঁর কানে ও গালে আঘাত লাগে বলেও দাবি করেছেন আথিরা। সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, এর আগেও এক ছাত্রের দৃষ্টিশক্তি হারানোর কথা তিনি জানিয়েছিলেন। এ বার আর এক ছাত্রীর কানে শুনতে পাচ্ছেন না। এনএসইউআইয়ের আরও এক ছাত্রীও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। ওই ছাত্রীর দাবি, চঞ্চল যাদব নামে এক মহিলা কনস্টেবল তাঁকে বাসের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং নখ দিয়ে গালে আঁচড়ে দেন। বাধা দিতে গেলে তাঁকে একাধিক বার থাপ্পড় মারা হয়। পরে থানার ১০৭ নম্বর ঘরে নিয়ে গিয়ে সাদা পোশাকের মহিলা পুলিশকর্মীরা তাঁদের মারধর করেন। তাঁর হাতে-পায়ে কালশিটে দাগ পড়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এক ছাত্রীর যৌনাঙ্গে আঘাত করার অভিযোগও সামনে এসেছে। ওই ছাত্রীর দাবি, এক পড়ুয়াকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করার সময় তাঁকে আঘাত করা হয়। পরে রাস্তায় ফেলে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ। এই অভিযোগগুলির বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য এখনও জানা যায়নি।উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছে বিরোধী দলগুলি। এই প্রতিবাদের অংশ হিসেবে ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরাও কর্মসূচি চালাচ্ছেন। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির কর্মসূচির আগে পুলিশ ধরপাকড় চালায় বলে অভিযোগ উঠেছিল। এবার পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্থার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত