Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Health & Wellness: পুজোর সাজে চুড়ি-আংটি পরলেই হাতে র‍্যাশ? গয়না থেকে অ্যালার্জি এড়াবেন কীভাবে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
 Health & Wellness: পুজোর সাজে চুড়ি-আংটি পরলেই হাতে র‍্যাশ? গয়না থেকে অ্যালার্জি এড়াবেন কীভাবে?
চুড়ি-আংটিতে র‍্যাশ কীভাবে সারবে? সংগৃহীত ছবি

শাড়ির সঙ্গে ম্যাচিং চুড়ি, হাতে আংটি ছাড়া পুজোর সাজ জমে নাকি! কিন্তু অনেকেরই এসব পরার পর হাতে চুলকানি, লালচে দাগ বা ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। তাই বলে কী সাজগোজ করবেন না? ধাতব গয়না পরার আগে জেনে নিন ত্বকের এই সমস্যা এড়ানোর সহজ উপায়গুলি। পুজোর সাজ পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে রঙিন চুড়ি কিংবা আংটি সেই সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু গয়না পরার কিছুক্ষণ পরেই যদি হাতে চুলকানি, ছোট ছোট ফুসকুড়ি বা ত্বক খসখসে হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, তা হলে ত্বকের সমস্যারও ইঙ্গিত হতে পারে। এর অন্যতম কারণ নিকেল অ্যালার্জি। শুধু সোনা বা রুপোর গয়নাই নয়, জাঙ্ক বা অক্সিডাইজড গয়নাতেও থাকা বিভিন্ন ধাতুর সংস্পর্শে ত্বকে সমস্যা হতে পারে। গরমের সময়ে ঘাম জমে থাকলে সেই সমস্যা আরও বেড়ে যায়। এগজিমার প্রবণতা থাকলেও সমস্যার দৃঢ় প্রভাব পড়ে।  

তাই পুজোর আগে নতুন গয়না কেনার পাশাপাশি ত্বকের পরিচর্যা কীভাবে করবেন তা জানা জরুরি। যাঁদের ত্বক খুব সংবেদনশীল, তাঁরা ধাতব চুড়ির বদলে কাচের চুড়ি কিংবা কাপড় বা সুতো দিয়ে মোড়ানো চুড়ি বেছে নিতে পারেন। আংটি বা চুড়ি পরার আগে হাতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে ত্বক ও গয়নার মধ্যে একটি সুরক্ষামূলক স্তর তৈরি হতে পারে। র‌্যাশ বা চুলকানি শুরু হলে নিজের মতো করে স্টেরয়েড ক্রিম ব্যবহার না করাই ভাল। সমস্যা বেশি হলে কিংবা ফোসকা, তীব্র চুলকানি, ফোলা বা ক্ষত তৈরি হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

বিষয় : Durga Puja 2026 Skin Allergy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


Health & Wellness: পুজোর সাজে চুড়ি-আংটি পরলেই হাতে র‍্যাশ? গয়না থেকে অ্যালার্জি এড়াবেন কীভাবে?

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
শাড়ির সঙ্গে ম্যাচিং চুড়ি, হাতে আংটি ছাড়া পুজোর সাজ জমে নাকি! কিন্তু অনেকেরই এসব পরার পর হাতে চুলকানি, লালচে দাগ বা ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়। তাই বলে কী সাজগোজ করবেন না? ধাতব গয়না পরার আগে জেনে নিন ত্বকের এই সমস্যা এড়ানোর সহজ উপায়গুলি। পুজোর সাজ পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে রঙিন চুড়ি কিংবা আংটি সেই সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। কিন্তু গয়না পরার কিছুক্ষণ পরেই যদি হাতে চুলকানি, ছোট ছোট ফুসকুড়ি বা ত্বক খসখসে হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, তা হলে ত্বকের সমস্যারও ইঙ্গিত হতে পারে। এর অন্যতম কারণ নিকেল অ্যালার্জি। শুধু সোনা বা রুপোর গয়নাই নয়, জাঙ্ক বা অক্সিডাইজড গয়নাতেও থাকা বিভিন্ন ধাতুর সংস্পর্শে ত্বকে সমস্যা হতে পারে। গরমের সময়ে ঘাম জমে থাকলে সেই সমস্যা আরও বেড়ে যায়। এগজিমার প্রবণতা থাকলেও সমস্যার দৃঢ় প্রভাব পড়ে।  তাই পুজোর আগে নতুন গয়না কেনার পাশাপাশি ত্বকের পরিচর্যা কীভাবে করবেন তা জানা জরুরি। যাঁদের ত্বক খুব সংবেদনশীল, তাঁরা ধাতব চুড়ির বদলে কাচের চুড়ি কিংবা কাপড় বা সুতো দিয়ে মোড়ানো চুড়ি বেছে নিতে পারেন। আংটি বা চুড়ি পরার আগে হাতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে ত্বক ও গয়নার মধ্যে একটি সুরক্ষামূলক স্তর তৈরি হতে পারে। র‌্যাশ বা চুলকানি শুরু হলে নিজের মতো করে স্টেরয়েড ক্রিম ব্যবহার না করাই ভাল। সমস্যা বেশি হলে কিংবা ফোসকা, তীব্র চুলকানি, ফোলা বা ক্ষত তৈরি হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত