Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রধানজি হেরে যেতেই ওলটপালট ফুলেরায়! ‘পঞ্চায়েত ৫’-এ কী নতুন চমক, জানালেন পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানজি হেরে যেতেই ওলটপালট ফুলেরায়! ‘পঞ্চায়েত ৫’-এ কী নতুন চমক, জানালেন পরিচালক
ছবি সংগৃহীত

‘ফুলেরা’ গ্রামকে ঘিরে দর্শকদের কৌতূহলের শেষ নেই। চারটি মরশুম পেরিয়েও ‘পঞ্চায়েত’-এর গল্পে এখনও একই রকম আগ্রহ। চতুর্থ সিজনের শেষে পঞ্চায়েত ভোটে প্রধানজির হার, কিন্তু এরপর কী হবে? ফুলেরার রাজনীতিই বা যাবে কোন দিকে? আর সচিবজি ও রিঙ্কির সম্পর্ক কি আরও এগোবে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই এ বার মুখ খুললেন পরিচালক দীপক কুমার মিশ্র।


দর্শকদের জন্য সুখবর, “বর্তমানে সম্পাদনার কাজ চলছে। যদিও মুক্তির দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। তবে সব ঠিক থাকলে অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ মুক্তি পেতে পারে ‘পঞ্চায়েত ৫’। দুরন্ত গতিতে কাজ করছে গোটা টিম।”  এ বার গল্পে বদল আসছে একাধিক জায়গায়। চতুর্থ মরশুমের শেষে পঞ্চায়েত নির্বাচনে প্রধানজি পরাজিত হয়েছেন। সেই ফলের পর তাঁর জীবন কোন দিকে এগোয়, গ্রামবাসীরা তাঁকে কীভাবে দেখতে শুরু করেন এবং অন্য চরিত্রগুলির সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ, নতুন মরশুমে তারই প্রভাব দেখা যাবে।


শুধু প্রধানজি নয়, ‘পঞ্চায়েত ৫’-এ একাধিক চরিত্রের জীবনেই আসতে চলেছে পরিবর্তন। অর্থাৎ ফুলেরার চেনা সমীকরণগুলো আর আগের জায়গায় থাকবে না। আর সচিবজি অভিষেক ত্রিপাঠী? তাঁর গল্পেও থাকছে নতুন প্রশ্ন। রিঙ্কির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক এতদিন যে জায়গায় আটকে ছিল, সেটি এ বার কোন দিকে এগোয়, তা নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে। নতুন মরশুমে এই সম্পর্কের পরবর্তী ধাপও দেখা যাবে।

বিষয় : Panchayat Entertainment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬


প্রধানজি হেরে যেতেই ওলটপালট ফুলেরায়! ‘পঞ্চায়েত ৫’-এ কী নতুন চমক, জানালেন পরিচালক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘ফুলেরা’ গ্রামকে ঘিরে দর্শকদের কৌতূহলের শেষ নেই। চারটি মরশুম পেরিয়েও ‘পঞ্চায়েত’-এর গল্পে এখনও একই রকম আগ্রহ। চতুর্থ সিজনের শেষে পঞ্চায়েত ভোটে প্রধানজির হার, কিন্তু এরপর কী হবে? ফুলেরার রাজনীতিই বা যাবে কোন দিকে? আর সচিবজি ও রিঙ্কির সম্পর্ক কি আরও এগোবে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই এ বার মুখ খুললেন পরিচালক দীপক কুমার মিশ্র।দর্শকদের জন্য সুখবর, “বর্তমানে সম্পাদনার কাজ চলছে। যদিও মুক্তির দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। তবে সব ঠিক থাকলে অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ মুক্তি পেতে পারে ‘পঞ্চায়েত ৫’। দুরন্ত গতিতে কাজ করছে গোটা টিম।”  এ বার গল্পে বদল আসছে একাধিক জায়গায়। চতুর্থ মরশুমের শেষে পঞ্চায়েত নির্বাচনে প্রধানজি পরাজিত হয়েছেন। সেই ফলের পর তাঁর জীবন কোন দিকে এগোয়, গ্রামবাসীরা তাঁকে কীভাবে দেখতে শুরু করেন এবং অন্য চরিত্রগুলির সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ, নতুন মরশুমে তারই প্রভাব দেখা যাবে।শুধু প্রধানজি নয়, ‘পঞ্চায়েত ৫’-এ একাধিক চরিত্রের জীবনেই আসতে চলেছে পরিবর্তন। অর্থাৎ ফুলেরার চেনা সমীকরণগুলো আর আগের জায়গায় থাকবে না। আর সচিবজি অভিষেক ত্রিপাঠী? তাঁর গল্পেও থাকছে নতুন প্রশ্ন। রিঙ্কির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক এতদিন যে জায়গায় আটকে ছিল, সেটি এ বার কোন দিকে এগোয়, তা নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে। নতুন মরশুমে এই সম্পর্কের পরবর্তী ধাপও দেখা যাবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত