Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Indranil Sen: দুর্গাপুজোর পাসের নামে মেগা স্ক্যাম! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে হানা দিল ইডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
Indranil Sen: দুর্গাপুজোর পাসের নামে মেগা স্ক্যাম! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে হানা দিল ইডি
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ফাইল ছবি

কলকাতা: দুর্গাপুজোর আমেজ শুরু হতেই রাজ্য রাজনীতিতে মারাত্মক তোলপাড়। উৎসবের মরশুমে পুজো পরিক্রমা ও 'প্রিভিউ শো'-এর পাসের নামে কোটি কোটি টাকার মহা-দুর্নীতির অভিযোগ। আর সেই জালিয়াতির তদন্তে নেমে মঙ্গলবার সাতসকালেই প্রাক্তন মন্ত্রী তথা প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেবল প্রাক্তন মন্ত্রীর আবাসনই নয়, কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার মোট ১০টি গুরুত্বপূর্ণ ঠিকানায় একসঙ্গে চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই মেগা তল্লাশি অভিযান।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর 'অ্যামোর্য ঐতিহ্য'-এর স্বীকৃতি পাওয়ার পর থেকেই এই প্রতারণা চক্রের সূচনা হয়। স্বীকৃতি পাওয়ার ছ' মাসের মধ্যে 'মাস আর্ট' নামে একটি বেসরকারি সংগঠন গড়ে তোলা হয়। অভিযোগ, এই সংস্থা নিজেদের ইউনেস্কোর 'অফিশিয়াল পার্টনার' হিসেবে ভুয়ো দাবি করে কলকাতার বড় বড় ২৪টি দুর্গাপুজোর 'প্রিভিউ শো' পাসের বাজারজাতকরণ শুরু করে। এমনকি ইউনেস্কোর নাম ও সরকারি লোগো অনুমতি ছাড়াই বেআইনিভাবে ব্যবহার করা হয়। বিশ্বাসযোগ্যতা অর্জনের নাম করে ১৭৪৯ টাকা থেকে শুরু করে ৫৪৯৯ টাকা পর্যন্ত চড়া দামে একেকটি পাস বিক্রি করা হতো। তদন্তে নেমে আধিকারিকরা দেখেছেন, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ লাখের বেশি পুজোপ্রেমী মানুষ নাম নথিভুক্ত করে চরম প্রতারণার শিকার হয়েছেন।

এই পুরো জালিয়াতির মাধ্যমে অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছে বলে প্রাথমিক অনুমান ইডির। এই ঘটনায় গত জুন মাসে কলকাতার বউবাজার থানায় জয়দীপ মুখোপাধ্যায় নামে এক প্রতারিত ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগপত্রে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুছন্দা সেন এবং ‘মাস আর্ট’-এর ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তের নাম উঠে আসে। এরপরই ঘটনার গভীরতা বুঝে তদন্তভার নিজেদের হাতে নেয় ইডি।

মঙ্গলবার সকালে ইডির একাধিক দল ভাগ হয়ে তল্লাশি অভিযানে নেমে পড়ে। কসবার মূল বাড়ি ছাড়াও হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক, পঞ্চসায়রে অরিজিৎ দাশগুপ্তের আবাসন এবং এমনকি হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি ‘মোহর’-এও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। প্রাক্তন মন্ত্রীর একাধিক আত্মীয় ও ম্যানেজারের বাড়িও বাদ যায়নি এই তালিকা থেকে। পুজোর মুখেই ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার ভুয়ো পাস বিক্রির এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ইডির এই অভিযান আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোন নতুন ঝড় তোলে, সেদিকেই এখন সবার নজর।

বিষয় : WestBengalPolitics BreakingNews KolkataNews EDRaid HiddenStoriesNews indranilsen DurgaPujaScam UNESCOFakePass PujaPassCorruption KolkataScam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


Indranil Sen: দুর্গাপুজোর পাসের নামে মেগা স্ক্যাম! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে হানা দিল ইডি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: দুর্গাপুজোর আমেজ শুরু হতেই রাজ্য রাজনীতিতে মারাত্মক তোলপাড়। উৎসবের মরশুমে পুজো পরিক্রমা ও 'প্রিভিউ শো'-এর পাসের নামে কোটি কোটি টাকার মহা-দুর্নীতির অভিযোগ। আর সেই জালিয়াতির তদন্তে নেমে মঙ্গলবার সাতসকালেই প্রাক্তন মন্ত্রী তথা প্রখ্যাত গায়ক ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেবল প্রাক্তন মন্ত্রীর আবাসনই নয়, কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার মোট ১০টি গুরুত্বপূর্ণ ঠিকানায় একসঙ্গে চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই মেগা তল্লাশি অভিযান।তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর 'অ্যামোর্য ঐতিহ্য'-এর স্বীকৃতি পাওয়ার পর থেকেই এই প্রতারণা চক্রের সূচনা হয়। স্বীকৃতি পাওয়ার ছ' মাসের মধ্যে 'মাস আর্ট' নামে একটি বেসরকারি সংগঠন গড়ে তোলা হয়। অভিযোগ, এই সংস্থা নিজেদের ইউনেস্কোর 'অফিশিয়াল পার্টনার' হিসেবে ভুয়ো দাবি করে কলকাতার বড় বড় ২৪টি দুর্গাপুজোর 'প্রিভিউ শো' পাসের বাজারজাতকরণ শুরু করে। এমনকি ইউনেস্কোর নাম ও সরকারি লোগো অনুমতি ছাড়াই বেআইনিভাবে ব্যবহার করা হয়। বিশ্বাসযোগ্যতা অর্জনের নাম করে ১৭৪৯ টাকা থেকে শুরু করে ৫৪৯৯ টাকা পর্যন্ত চড়া দামে একেকটি পাস বিক্রি করা হতো। তদন্তে নেমে আধিকারিকরা দেখেছেন, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ লাখের বেশি পুজোপ্রেমী মানুষ নাম নথিভুক্ত করে চরম প্রতারণার শিকার হয়েছেন।এই পুরো জালিয়াতির মাধ্যমে অন্তত ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছে বলে প্রাথমিক অনুমান ইডির। এই ঘটনায় গত জুন মাসে কলকাতার বউবাজার থানায় জয়দীপ মুখোপাধ্যায় নামে এক প্রতারিত ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগপত্রে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুছন্দা সেন এবং ‘মাস আর্ট’-এর ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তের নাম উঠে আসে। এরপরই ঘটনার গভীরতা বুঝে তদন্তভার নিজেদের হাতে নেয় ইডি।মঙ্গলবার সকালে ইডির একাধিক দল ভাগ হয়ে তল্লাশি অভিযানে নেমে পড়ে। কসবার মূল বাড়ি ছাড়াও হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক, পঞ্চসায়রে অরিজিৎ দাশগুপ্তের আবাসন এবং এমনকি হুগলির সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি ‘মোহর’-এও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। প্রাক্তন মন্ত্রীর একাধিক আত্মীয় ও ম্যানেজারের বাড়িও বাদ যায়নি এই তালিকা থেকে। পুজোর মুখেই ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার ভুয়ো পাস বিক্রির এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ইডির এই অভিযান আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোন নতুন ঝড় তোলে, সেদিকেই এখন সবার নজর।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত