সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির এখনও কয়েক মাস বাকি। এই ছবিতে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলকে। তার আগেই ছবি ঘিরে সামনে এল বড় খবর। এই ছবির বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব নাকি প্রায় ৩০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। যদিও নির্মাতাদের তরফে এখনও এই চুক্তির বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
রিপোর্ট অনুযায়ী, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ওয়ার্ল্ডওয়াইড থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস পেয়েছে Pen Marudhar। দাবি করা হয়েছে, চুক্তির অঙ্ক প্রায় ৩০০ কোটি টাকা। এই স্বত্ব পাওয়ার দৌড়ে একাধিক বড় সংস্থা ছিল বলেও খবর। Dharma Productions, Jio Studios এবং Anil Thadani-র পাশাপাশি Pen Marudhar-ও আগ্রহ দেখিয়েছিল। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর অন্যতম বড় আকর্ষণ ছবির তারকা তালিকা। এছাড়াও রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা । ‘সাওয়ারিয়া’র পর ফের একসঙ্গে জুটি বেঁধেছেন রণবীর এবং বনশালি। ফলে ঘোষণার পর থেকেই ছবিটি বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্ট।
ইতিমধ্যেই তিন সুপারস্টারের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে, যা ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। তিন তারকার লুকেই রয়েছে অন্য সময়ের ছাপ। ছবির গল্প বা চরিত্র নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু জানাননি। তবে পোস্টার ও প্রকাশ্যে আসা ঝলক থেকে ছবিতে পিরিয়ড আবহের ইঙ্গিত মিলেছে। বড় তারকা সমাবেশের পাশাপাশি ছবির নির্মাণের পরিসরও যথেষ্ট বড়। সেপ্টেম্বরের শুরুতেই ছবির শুটিং শেষ হয়েছে বলে খবর। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’। রিপোর্ট অনুযায়ী, দীপাবলির সময় ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বিষয় : Ranbir Kapoor Alia Bhatt Vicky Kaushal

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন