Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kangana Ranaut: এআই দিয়ে কঙ্গনার নকল ভিডিয়ো, ভুয়ো মন্তব্যও! আপত্তিকর কনটেন্ট সরাতে হাই কোর্টের দ্বারস্থ অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬
Kangana Ranaut: এআই দিয়ে কঙ্গনার নকল ভিডিয়ো, ভুয়ো মন্তব্যও! আপত্তিকর কনটেন্ট সরাতে হাই কোর্টের দ্বারস্থ অভিনেত্রী
কঙ্গনা রনৌত। ফাইল চিত্র।

নয়াদিল্লিঃ অভিনেত্রী হিসেবে পরিচিতি থাকলেও, বর্তমানে তিনি সাংসদও। আর সেই কঙ্গনা রনৌতের নাম ব্যবহার করে ছড়িয়ে পড়েছে একাধিক আপত্তিকর কনটেন্ট। প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়ো ভিডিয়ো, বিভ্রান্তিকর ছবি এবং তাঁর নামে চালানো মিথ্যা মন্তব্য সবকিছুর বিরুদ্ধে এবার আইনের দ্বারস্থ হলেন অভিনেত্রী-সাংসদ। দিল্লি হাই কোর্টে মামলা করেছেন কঙ্গনা।


বৃহস্পতিবার আদালতে কঙ্গনার হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী। অভিযোগ, সমাজমাধ্যমে অভিনেত্রীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সব কনটেন্ট ছড়ানো হচ্ছে। বিশেষ করে যৌন হেনস্থার মতো বিষয়কে ঘিরে তৈরি ভিডিয়ো বা পোস্ট নিয়েও আপত্তি জানানো হয়েছে। কঙ্গনার দাবি, এ ধরনের কনটেন্ট শুধু তাঁকে জনসমক্ষে হেয় করছে না, তাঁর ব্যক্তিসত্তার অধিকারেও আঘাত করছে।


সেই মামলায় কঙ্গনার নাম ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি বিভিন্ন কনটেন্ট নিয়েও আপত্তি তোলা হয়েছে। তাঁর বক্তব্য, প্রযুক্তির অপব্যবহার করে যেসব ছবি বা ভিডিয়ো তৈরি করা হচ্ছে, তার সঙ্গে বাস্তব জীবনের কোনও সম্পর্ক নেই। আবার তাঁর নামে এমন বক্তব্য  ছড়ানো হচ্ছে, যা তিনি বলেননি। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়ো ছবি ও ভিডিয়ো নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশেষ করে পরিচিত মুখেদের ছবি বা কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি কনটেন্ট অনেক সময় বিভ্রান্তি তৈরি করছে। 


তবে ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে একাধিক তারকা এই অভিযোগ নিয়ে হাই কোর্টে গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্যা রায় বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান এবং অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। 

বিষয় : Bollywood Kangana Ranaut

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬


Kangana Ranaut: এআই দিয়ে কঙ্গনার নকল ভিডিয়ো, ভুয়ো মন্তব্যও! আপত্তিকর কনটেন্ট সরাতে হাই কোর্টের দ্বারস্থ অভিনেত্রী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image
নয়াদিল্লিঃ অভিনেত্রী হিসেবে পরিচিতি থাকলেও, বর্তমানে তিনি সাংসদও। আর সেই কঙ্গনা রনৌতের নাম ব্যবহার করে ছড়িয়ে পড়েছে একাধিক আপত্তিকর কনটেন্ট। প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়ো ভিডিয়ো, বিভ্রান্তিকর ছবি এবং তাঁর নামে চালানো মিথ্যা মন্তব্য সবকিছুর বিরুদ্ধে এবার আইনের দ্বারস্থ হলেন অভিনেত্রী-সাংসদ। দিল্লি হাই কোর্টে মামলা করেছেন কঙ্গনা।বৃহস্পতিবার আদালতে কঙ্গনার হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী। অভিযোগ, সমাজমাধ্যমে অভিনেত্রীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সব কনটেন্ট ছড়ানো হচ্ছে। বিশেষ করে যৌন হেনস্থার মতো বিষয়কে ঘিরে তৈরি ভিডিয়ো বা পোস্ট নিয়েও আপত্তি জানানো হয়েছে। কঙ্গনার দাবি, এ ধরনের কনটেন্ট শুধু তাঁকে জনসমক্ষে হেয় করছে না, তাঁর ব্যক্তিসত্তার অধিকারেও আঘাত করছে।সেই মামলায় কঙ্গনার নাম ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি বিভিন্ন কনটেন্ট নিয়েও আপত্তি তোলা হয়েছে। তাঁর বক্তব্য, প্রযুক্তির অপব্যবহার করে যেসব ছবি বা ভিডিয়ো তৈরি করা হচ্ছে, তার সঙ্গে বাস্তব জীবনের কোনও সম্পর্ক নেই। আবার তাঁর নামে এমন বক্তব্য  ছড়ানো হচ্ছে, যা তিনি বলেননি। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়ো ছবি ও ভিডিয়ো নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশেষ করে পরিচিত মুখেদের ছবি বা কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি কনটেন্ট অনেক সময় বিভ্রান্তি তৈরি করছে। তবে ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে একাধিক তারকা এই অভিযোগ নিয়ে হাই কোর্টে গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্যা রায় বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান এবং অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত