Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Jio: দেড়শোর কম খরচেই ৬ মাসের রিচার্জ! ১০ বছর পূর্তিতে জিওর বিশেষ অফার, কীভাবে পাবেন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬
Jio: দেড়শোর কম খরচেই ৬ মাসের রিচার্জ! ১০ বছর পূর্তিতে জিওর বিশেষ অফার, কীভাবে পাবেন?
১০ বছর পূর্তিতে জিও-র বিশেষ অফার। সংগৃহীত ছবি

ভারতের বাজারে পা রাখার ১০ বছর পূর্ণ করেছে জিও। আর এই উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আম্বানির সংস্থা। জিওভারত-র যোগ্য ৪জি ফিচার ফোন কিনে অফারের নিয়ম মেনে প্রথম রিচার্জ করলেই মিলবে পরপর ৬টি রিচার্জ সাইকেলের সুবিধা। তবে অফারটি সীমিত সময়ের জন্যই। 


কী কী সুবিধা পাবেন? জিওর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি ২৮ দিনের রিচার্জ সাইকেলে থাকছে ১৪ জিবি ডেটা, অর্থাৎ প্রতিদিন ৫০০ এমবি হাই-স্পিড ডেটা। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি এসএমএস। এভাবে সর্বোচ্চ ছ’টি রিচার্জ সাইকেল পর্যন্ত এই সুবিধা মিলবে। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। অফারটি পেতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি যোগ্য জিওভারত ফোন কিনে জিও নেটওয়ার্কে সেটি সক্রিয় করতে হবে। তবে অফারটি নিতে দেরি করলে চলবে না। এই বিশেষ অফার ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চালু থাকবে।


আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। জিওর নিয়ম অনুযায়ী, সিমটি যোগ্য ফোনের প্রথম সিম স্লটে রাখতে হবে। একেকটি ২৮ দিনের সাইকেল সম্পূর্ণভাবে বজায় রাখার পর পরবর্তী অফার রিচার্জ সক্রিয় হবে। অফারের সঙ্গে থাকছে কিছু অতিরিক্ত সুবিধাও। ডেটা, মেসেজ, কলিংয়ের সুবিধা ছাড়াও পাবেন জিওটিভি, জিওহটস্টার। এছাড়াও থাকছে জিওপে-ও। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ১,৪৯৯ টাকায় জিওভারত ফোন কিনতে পারবেন। এরপর ১২৩ টাকার রিচার্জ করতে হবে। এই রিচার্জ করলেই অফারের আওতায় এসে গ্রাহকরা টানা ৬ মাস পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। 

বিষয় : Jio

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


Jio: দেড়শোর কম খরচেই ৬ মাসের রিচার্জ! ১০ বছর পূর্তিতে জিওর বিশেষ অফার, কীভাবে পাবেন?

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
ভারতের বাজারে পা রাখার ১০ বছর পূর্ণ করেছে জিও। আর এই উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আম্বানির সংস্থা। জিওভারত-র যোগ্য ৪জি ফিচার ফোন কিনে অফারের নিয়ম মেনে প্রথম রিচার্জ করলেই মিলবে পরপর ৬টি রিচার্জ সাইকেলের সুবিধা। তবে অফারটি সীমিত সময়ের জন্যই। কী কী সুবিধা পাবেন? জিওর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি ২৮ দিনের রিচার্জ সাইকেলে থাকছে ১৪ জিবি ডেটা, অর্থাৎ প্রতিদিন ৫০০ এমবি হাই-স্পিড ডেটা। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি এসএমএস। এভাবে সর্বোচ্চ ছ’টি রিচার্জ সাইকেল পর্যন্ত এই সুবিধা মিলবে। তবে এখানে রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। অফারটি পেতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি যোগ্য জিওভারত ফোন কিনে জিও নেটওয়ার্কে সেটি সক্রিয় করতে হবে। তবে অফারটি নিতে দেরি করলে চলবে না। এই বিশেষ অফার ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চালু থাকবে।আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। জিওর নিয়ম অনুযায়ী, সিমটি যোগ্য ফোনের প্রথম সিম স্লটে রাখতে হবে। একেকটি ২৮ দিনের সাইকেল সম্পূর্ণভাবে বজায় রাখার পর পরবর্তী অফার রিচার্জ সক্রিয় হবে। অফারের সঙ্গে থাকছে কিছু অতিরিক্ত সুবিধাও। ডেটা, মেসেজ, কলিংয়ের সুবিধা ছাড়াও পাবেন জিওটিভি, জিওহটস্টার। এছাড়াও থাকছে জিওপে-ও। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ১,৪৯৯ টাকায় জিওভারত ফোন কিনতে পারবেন। এরপর ১২৩ টাকার রিচার্জ করতে হবে। এই রিচার্জ করলেই অফারের আওতায় এসে গ্রাহকরা টানা ৬ মাস পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত