Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Journalist Harassment: দিল্লিতে বিক্ষোভ কভার করতে গিয়ে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা! পুলিশকে কাঠগড়ায় তুলে গর্জে উঠলেন রাহুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
Journalist Harassment: দিল্লিতে বিক্ষোভ কভার করতে গিয়ে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা! পুলিশকে কাঠগড়ায় তুলে গর্জে উঠলেন রাহুল
মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা! ছবি-সংগৃহীত

নয়াদিল্লি: রাজধানীতে বিক্ষোভ চলাকালীন ৩ জন মহিলা সাংবাদিককে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগে তোলপাড় জাতীয় রাজনীতি। দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি কভার করতে গিয়ে দিল্লি পুলিশের এক কর্মীর বিরুদ্ধেই উঠেছে এই হেনস্তার চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একই সঙ্গে এই ঘটনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি জবাবদিহি দাবি করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মামলার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে রাহুল গান্ধী লেখেন, দেশের রাজধানীতে যন্তর মন্তরের মতো জায়গায় এক মহিলা সাংবাদিক পুলিশের অসদাচরণের শিকার হয়েছেন। শত শত সাংবাদিক ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্ত ও এফআইআরের দাবি তুলেছেন। কিন্তু পুলিশ কি নিজেদের ন্যূনতম মৌলিক দায়িত্ব পালন করেছে? তিনি আরও অভিযোগ তোলেন, সেখানে শুধু সাংবাদিকদের সঙ্গেই নয়, মহিলা বিক্ষোভকারীদের প্রতিও অশালীন আচরণ করা হয়েছে। ক্যামেরা কেড়ে নেওয়া থেকে শুরু করে সাংবাদিকদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। রাহুলের কথায়, পুলিশ কর্মীদের হাতে মহিলাদের হেনস্তা হওয়ার চিত্র দেশে এই প্রথম নয়।

চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই সাফাই দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমে এক বার্তায় পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালীন তিন জন মহিলা সাংবাদিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তাঁদের সেই অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তরিত করা হয়েছে।

অন্য দিকে, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে প্রতিবাদীরা। আগামী ১০ অক্টোবর ফের যন্তর মন্তরে বিরাট বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছে, স্বৈরাচারী পদক্ষেপ না থামলে দেশের প্রতিটি কোণ থেকে আন্দোলনকারীরা দিল্লিতে এসে পৌঁছাবেন। পুলিশ প্রতিহত করার চেষ্টা করলে যেখানে আটকানো হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তোলার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র রক্ষা ও অবাধ নির্বাচনের স্বার্থে অহিংস পথেই এই লড়াই জারি থাকবে বলে জানানো হয়েছে।


বিষয় : DELHIPOLICE rahulgandhi HiddenStoriesNews IndianPolitics BreakingNewsBengali YantarMantar JournalistHarassment CrimeBranch NationalCapital

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৪ অক্টোবর ২০২৬


Journalist Harassment: দিল্লিতে বিক্ষোভ কভার করতে গিয়ে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা! পুলিশকে কাঠগড়ায় তুলে গর্জে উঠলেন রাহুল

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
নয়াদিল্লি: রাজধানীতে বিক্ষোভ চলাকালীন ৩ জন মহিলা সাংবাদিককে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগে তোলপাড় জাতীয় রাজনীতি। দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি কভার করতে গিয়ে দিল্লি পুলিশের এক কর্মীর বিরুদ্ধেই উঠেছে এই হেনস্তার চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একই সঙ্গে এই ঘটনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি জবাবদিহি দাবি করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মামলার তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ।শনিবার নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে রাহুল গান্ধী লেখেন, দেশের রাজধানীতে যন্তর মন্তরের মতো জায়গায় এক মহিলা সাংবাদিক পুলিশের অসদাচরণের শিকার হয়েছেন। শত শত সাংবাদিক ইতিমধ্যেই নিরপেক্ষ তদন্ত ও এফআইআরের দাবি তুলেছেন। কিন্তু পুলিশ কি নিজেদের ন্যূনতম মৌলিক দায়িত্ব পালন করেছে? তিনি আরও অভিযোগ তোলেন, সেখানে শুধু সাংবাদিকদের সঙ্গেই নয়, মহিলা বিক্ষোভকারীদের প্রতিও অশালীন আচরণ করা হয়েছে। ক্যামেরা কেড়ে নেওয়া থেকে শুরু করে সাংবাদিকদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। রাহুলের কথায়, পুলিশ কর্মীদের হাতে মহিলাদের হেনস্তা হওয়ার চিত্র দেশে এই প্রথম নয়।চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই সাফাই দিয়েছে দিল্লি পুলিশ। সামাজিক মাধ্যমে এক বার্তায় পুলিশ জানিয়েছে, গত ২৬ অক্টোবর নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালীন তিন জন মহিলা সাংবাদিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তাঁদের সেই অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তরিত করা হয়েছে।অন্য দিকে, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে প্রতিবাদীরা। আগামী ১০ অক্টোবর ফের যন্তর মন্তরে বিরাট বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছে, স্বৈরাচারী পদক্ষেপ না থামলে দেশের প্রতিটি কোণ থেকে আন্দোলনকারীরা দিল্লিতে এসে পৌঁছাবেন। পুলিশ প্রতিহত করার চেষ্টা করলে যেখানে আটকানো হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তোলার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র রক্ষা ও অবাধ নির্বাচনের স্বার্থে অহিংস পথেই এই লড়াই জারি থাকবে বলে জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত