Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Fly dubai Attack: প্রথম ছক ব্যর্থ হতেই দ্বিতীয় প্ল্যান! মরুভূমিতেই ১৮০ যাত্রীকে নিয়ে বিমান ধ্বংস করার ছক ওমানি কো-পাইলটের, প্রকাশ্যে ওমানের পাইলটের ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
Fly dubai Attack: প্রথম ছক ব্যর্থ হতেই দ্বিতীয় প্ল্যান! মরুভূমিতেই ১৮০ যাত্রীকে নিয়ে বিমান ধ্বংস করার ছক ওমানি কো-পাইলটের, প্রকাশ্যে ওমানের পাইলটের ষড়যন্ত্র
ফ্লাইদুবাইয়ের সন্ত্রাসী পাইলট হামাম আল-হামামি। ছবি-সংগৃহীত

দুবাই: মাঝ-আকাশে পাইলটকে কুপিয়ে বিমান দখলের চেষ্টা! প্রথম পরিকল্পনা ব্যর্থ হতেই নাকি দ্বিতীয় ছক কষেছিলেন ফ্লাইদুবাইয়ের (Flydubai Flight FZ1073) ওমানি কো-পাইলট হামাম আল-হাম্মামি (Flydubai Co Pilot Hamam Al-Hammami)। ইজ়রায়েলগামী বিমানটিকে (Flydubai Pilot Attack) তেল আভিভের কোনও উঁচু ভবনে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর মরুভূমির মধ্যে বিমানটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইতালির এক সংবাদমাধ্যমের। এমনকি মাঝ-আকাশে বিমানের দুই ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্তকারীদের হাতে আসা নতুন তথ্য অনুযায়ী, এই ভয়ঙ্কর আত্মঘাতী হামলার পরিকল্পনা কিন্তু সাম্প্রতিক নয়। গত জুলাই মাসেই প্রথমবার জর্ডনের আকাশে একই কায়দায় বিমানটি ছিনতাই করার ছক কষেছিলেন হামাম। তবে সেই যাত্রায় বিমানে থাকা এক ক্রু-সদস্যের সঙ্গে আচমকা বন্ধুত্ব হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে পিছিয়ে আসেন তিনি। এমনকী হামলার প্রস্তুতি হিসেবে গত জুন মাসেই ফ্লাইদুবাই-এর ডিউটিতে তেল আভিভ গিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়ে, টার্মিনাল ও সেন্সিটিভ জোনের সমস্ত তথ্য গোপন সূত্রে সংগ্রহ করে এনেছিলেন এই চরমপন্থী কো-পাইলট।

যেদিন ঘটনাটি ঘটে, সেদিন ককপিটের ভেতরে নামাজ পড়ার অজুহাত দেখিয়েছিলেন হামাম। এরপরই আচমকা সেখান থেকে জরুরি কুঠার বের করে ক্যাপ্টেনের উপর প্রাণঘাতী হামলা চালান। ককপিটে ধস্তাধস্তির জেরে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি ৩৬ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুটে নেমে আসে এবং বাতাসের প্রচণ্ড চাপে বিমানের রাডারের একটি অংশ খুলে যায়। প্রথম পরিকল্পনা অনুযায়ী তেল আভিভের বিমানবন্দর বা শহরের কোনো বহুতলে আছড়ে পড়া সম্ভব নয় বুঝতে পেরেই তড়িঘড়ি 'প্ল্যান বি' অর্থাৎ অটোপাইলট বন্ধ করে মরুভূমির বুকে বিমানটি আছড়ে ফেলার মরিয়া চেষ্টা চালান তিনি।

প্রাথমিক ভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এটিকে দুই পাইলটের ব্যক্তিগত বিবাদ বা রেষারেষি বলে চালানোর চেষ্টা করা হলেও সৌদি গোয়েন্দা সংস্থা সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, বরং নিখুঁত ভাবে ছক কষা এক চরমপন্থী আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা। বর্তমানে ওমানের এই কো-পাইলট সংযুক্ত আরব আমিরশাহির হেফাজতে রয়েছেন এবং তাঁর কাছ থেকে হামলার পেছনের মূল নেটওয়ার্ক বা অন্য কোনো সহযোগীদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

বিষয় : HiddenStoriesNews MidAirHorror FlydubaiAttack HamamAlHammami FlydubaiFlightFZ1073 TerrorPlotFoiled

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


Fly dubai Attack: প্রথম ছক ব্যর্থ হতেই দ্বিতীয় প্ল্যান! মরুভূমিতেই ১৮০ যাত্রীকে নিয়ে বিমান ধ্বংস করার ছক ওমানি কো-পাইলটের, প্রকাশ্যে ওমানের পাইলটের ষড়যন্ত্র

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
দুবাই: মাঝ-আকাশে পাইলটকে কুপিয়ে বিমান দখলের চেষ্টা! প্রথম পরিকল্পনা ব্যর্থ হতেই নাকি দ্বিতীয় ছক কষেছিলেন ফ্লাইদুবাইয়ের (Flydubai Flight FZ1073) ওমানি কো-পাইলট হামাম আল-হাম্মামি (Flydubai Co Pilot Hamam Al-Hammami)। ইজ়রায়েলগামী বিমানটিকে (Flydubai Pilot Attack) তেল আভিভের কোনও উঁচু ভবনে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর মরুভূমির মধ্যে বিমানটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইতালির এক সংবাদমাধ্যমের। এমনকি মাঝ-আকাশে বিমানের দুই ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।তদন্তকারীদের হাতে আসা নতুন তথ্য অনুযায়ী, এই ভয়ঙ্কর আত্মঘাতী হামলার পরিকল্পনা কিন্তু সাম্প্রতিক নয়। গত জুলাই মাসেই প্রথমবার জর্ডনের আকাশে একই কায়দায় বিমানটি ছিনতাই করার ছক কষেছিলেন হামাম। তবে সেই যাত্রায় বিমানে থাকা এক ক্রু-সদস্যের সঙ্গে আচমকা বন্ধুত্ব হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে পিছিয়ে আসেন তিনি। এমনকী হামলার প্রস্তুতি হিসেবে গত জুন মাসেই ফ্লাইদুবাই-এর ডিউটিতে তেল আভিভ গিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়ে, টার্মিনাল ও সেন্সিটিভ জোনের সমস্ত তথ্য গোপন সূত্রে সংগ্রহ করে এনেছিলেন এই চরমপন্থী কো-পাইলট।যেদিন ঘটনাটি ঘটে, সেদিন ককপিটের ভেতরে নামাজ পড়ার অজুহাত দেখিয়েছিলেন হামাম। এরপরই আচমকা সেখান থেকে জরুরি কুঠার বের করে ক্যাপ্টেনের উপর প্রাণঘাতী হামলা চালান। ককপিটে ধস্তাধস্তির জেরে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি ৩৬ হাজার ফুট থেকে ১৭ হাজার ফুটে নেমে আসে এবং বাতাসের প্রচণ্ড চাপে বিমানের রাডারের একটি অংশ খুলে যায়। প্রথম পরিকল্পনা অনুযায়ী তেল আভিভের বিমানবন্দর বা শহরের কোনো বহুতলে আছড়ে পড়া সম্ভব নয় বুঝতে পেরেই তড়িঘড়ি 'প্ল্যান বি' অর্থাৎ অটোপাইলট বন্ধ করে মরুভূমির বুকে বিমানটি আছড়ে ফেলার মরিয়া চেষ্টা চালান তিনি।প্রাথমিক ভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এটিকে দুই পাইলটের ব্যক্তিগত বিবাদ বা রেষারেষি বলে চালানোর চেষ্টা করা হলেও সৌদি গোয়েন্দা সংস্থা সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, এটি কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, বরং নিখুঁত ভাবে ছক কষা এক চরমপন্থী আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা। বর্তমানে ওমানের এই কো-পাইলট সংযুক্ত আরব আমিরশাহির হেফাজতে রয়েছেন এবং তাঁর কাছ থেকে হামলার পেছনের মূল নেটওয়ার্ক বা অন্য কোনো সহযোগীদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত