Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Deepika Padukone: দ্বিতীয়বার মা হয়েই নতুন ভাবনা দীপিকার! মাতৃত্বের অভিজ্ঞতা থেকে কী করতে চলেছেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
Deepika Padukone: দ্বিতীয়বার মা হয়েই নতুন ভাবনা দীপিকার! মাতৃত্বের অভিজ্ঞতা থেকে কী করতে চলেছেন অভিনেত্রী?
মাতৃত্ব থেকে দীপিকার নতুন উদ্যোগ। সংগৃহীত ছবি

দ্বিতীয়বার মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। ১৯ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের ঘর আলো করে এসেছে আরও একটি কন্যাসন্তান। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দু’বছর পর আবারও বাবা-মা হয়েছেন তাঁরা। তবে মাতৃত্ব থেকেই অনেক কিছু শিখেছেন দীপিকা। ব্যক্তিগত জীবন ছাড়াও কর্মক্ষেত্রে তাঁর ছাপ পড়তে চলেছে। 


দুই সন্তানের মা হওয়ার অভিজ্ঞতাকে কেন্দ্র করেই নতুন একটি উদ্যোগের কথা ভাবছেন দীপিকা। যদিও ঠিক কী নিয়ে এই কাজ, তা এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এই উদ্যোগ বাস্তবায়নের কাজে সঙ্গে রয়েছেন সাবিকা পাটনী। স্বাস্থ্য পরিষেবা এবং ভোগ্যপণ্য সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়েও কাজ করছেন সাবিকা। তাই মনে করা হচ্ছে, দীপিকার নতুন উদ্যোগের সঙ্গে এই অভিজ্ঞতার যোগসূত্র রয়েছে।


মানসিক স্বাস্থ্য নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন দীপিকা। নিজের অবসাদ ও উদ্বেগের অভিজ্ঞতা প্রকাশ্যে জানানোর পর ২০১৫ সালে ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, এই বিষয়ে কথাবার্তাকে স্বাভাবিক করে তোলাই ছিল সেই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এবার মাতৃত্বের অভিজ্ঞতা থেকে নতুন কোনও উদ্যোগের দিকেই এগোতে পারেন অভিনেত্রী। 


উল্লেখ্য, সবকিছুর মধ্যেও ছবি নিয়ে ব্যস্ততা কমেনি অভিনেত্রীর। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরই। পাশাপাশি অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতেও রয়েছেন দীপিকা।

বিষয় : Deepika Padukone

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


Deepika Padukone: দ্বিতীয়বার মা হয়েই নতুন ভাবনা দীপিকার! মাতৃত্বের অভিজ্ঞতা থেকে কী করতে চলেছেন অভিনেত্রী?

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দ্বিতীয়বার মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। ১৯ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের ঘর আলো করে এসেছে আরও একটি কন্যাসন্তান। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দু’বছর পর আবারও বাবা-মা হয়েছেন তাঁরা। তবে মাতৃত্ব থেকেই অনেক কিছু শিখেছেন দীপিকা। ব্যক্তিগত জীবন ছাড়াও কর্মক্ষেত্রে তাঁর ছাপ পড়তে চলেছে। দুই সন্তানের মা হওয়ার অভিজ্ঞতাকে কেন্দ্র করেই নতুন একটি উদ্যোগের কথা ভাবছেন দীপিকা। যদিও ঠিক কী নিয়ে এই কাজ, তা এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এই উদ্যোগ বাস্তবায়নের কাজে সঙ্গে রয়েছেন সাবিকা পাটনী। স্বাস্থ্য পরিষেবা এবং ভোগ্যপণ্য সংক্রান্ত ক্ষেত্রে কাজ করার পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়েও কাজ করছেন সাবিকা। তাই মনে করা হচ্ছে, দীপিকার নতুন উদ্যোগের সঙ্গে এই অভিজ্ঞতার যোগসূত্র রয়েছে।মানসিক স্বাস্থ্য নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন দীপিকা। নিজের অবসাদ ও উদ্বেগের অভিজ্ঞতা প্রকাশ্যে জানানোর পর ২০১৫ সালে ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, এই বিষয়ে কথাবার্তাকে স্বাভাবিক করে তোলাই ছিল সেই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এবার মাতৃত্বের অভিজ্ঞতা থেকে নতুন কোনও উদ্যোগের দিকেই এগোতে পারেন অভিনেত্রী। উল্লেখ্য, সবকিছুর মধ্যেও ছবি নিয়ে ব্যস্ততা কমেনি অভিনেত্রীর। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরই। পাশাপাশি অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ ছবিতেও রয়েছেন দীপিকা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত