Deepika Ranveer: সিদ্ধিবিনায়কেই কি লুকিয়ে রয়েছে ‘দীপবীর’-এর সুখবরের ইঙ্গিত? মন্দির দর্শনের পরেই শুরু জল্পনা
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শুক্রবার দুপুরে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। সঙ্গে ছিলেন রণবীরের বাবা জগজিৎ সিংহ ভবনানী এবং মা অঞ্জু ভবনানীও।[TECHTARANGA-POST:12751]দীপিকার পরনে ছিলেন ভারী কারুকাজ করা লালচে বাদামি ও সোনালি রঙের কুর্তা। সঙ্গে ছিল কাজ করা ওড়না এবং বেগুনি পাজামা। চুলের খোঁপায় জড়ানো ছিল গজরা। অন্য দিকে,রণবীরকে দেখা গিয়েছে বেগনি কুর্তা ও সাদা পাজামায়। দীপিকা-রণবীরের এই মন্দির দর্শন ঘিরেই ফিরে এসেছে পুরনো একটি স্মৃতি। ২০২৪ সালেও প্রথম সন্তান দুয়ার জন্মের আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারকা দম্পতি। সেই কারণেই এ বারের মন্দির দর্শন দেখে অনুরাগীদের একাংশের মনে পড়ে যাচ্ছে আগের ঘটনার কথা। [TECHTARANGA-POST:12746]প্রথম সন্তান দুয়ার জন্মের পর বেশ কিছুটা সময় কাজ থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এ বার ফের বড়পর্দায় ফেরার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে ফের জুটি বাঁধতে দেখা যাবে দীপিকাকে। অন্য দিকে, রণবীরের হাতেও রয়েছে একাধিক কাজ। ২০২৫ সালের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর তাঁকে ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা। পাশাপাশি ফরহান আখতারের ‘ডন ৩’ নিয়েও তাঁর নাম জড়িয়েছে।