Hidden Stories (বাংলা)
সর্বশেষ

FIFA: আজ কলকাতায় আসছে ব্রাজিল, ভিনিদের সামলাতে ভারত তৈরি তো ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬
FIFA: আজ কলকাতায় আসছে ব্রাজিল, ভিনিদের সামলাতে ভারত তৈরি তো ?
কলকাতায় অনুশীলনে ব্যস্ত ভারত। ছবি : ফেসবুক

কলকাতা: মেজাজটাই আসল রাজা !

কলকাতায় এসে হাজির দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এই অবস্থায় আজ, বৃহস্পতিবার শহরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রিসবেন থেকে সোজা কলকাতার মাটি ছোঁবে ব্রাজিল ফুটবল দলের বিশেষ বিমান। 

দক্ষিণ কোরিয়ার সিওল থেকে কলকাতায় এসেছে উরুগুয়ে। কলকাতা বিমানবন্দরে অবতরণ করে, তখন থেকেই নিরাপত্তা ছিল আঁটসাঁট। বিমানবন্দরে ভিড় এড়াতে দিয়েগো ফোরলানের টিম বাসকে মাত্র পঁচিশ মিনিটে নিয়ে যাওয়া হয় যুবভারতীর পাশের পাঁচতারা হোটেল হায়াত রিজেন্সিতে। আয়োজকরা ভেবেছিলেন দীর্ঘ সফর শেষে ফুটবলাররা হয়তো ঘরে গিয়ে বিশ্রাম নেবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে লবিতে কোচের সঙ্গে হালকা আলোচনার পরেই শুরু পেশাদারিত্বের আসল প্রদর্শনী!

পাঁচজন অসংরক্ষিত ফুটবলার সোজা হেঁটে চলে যান যুবভারতীর অনুশীলনী মাঠে, বিন্দুমাত্র বল ছাড়াই চালান এক ঘণ্টার কঠোর শারীরিক কসরত। বাকিরা রিকভারি সেশনের জন্য ছোটেন জিম ও সুইমিং পুলে। বৃহস্পতিবার বিকেলে পুরো উরুগুয়ে দল যখন যুবভারতীতে পুরোদমে প্র্যাকটিসে নামবে, তার কিছু পরেই শহর মাতাতে পা রাখবেন ব্রাজিলীয় তারকারা।

হাইভোল্টেজ ব্রাজিল ম্যাচকে ঘিড়ে মঙ্গলবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মেগা প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। 

মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, ম্যাচ ঘিরে আয়োজনে যেন বিন্দুমাত্র ফাঁক না থাকে এবং স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তা ও সমস্ত সুযোগ-সুবিধা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। শহর এখন ফুটবল জ্বরে কাঁপছে, তবে বড় প্রশ্ন একটাই—বিশ্বসেরা দুই শক্তির সামনে ভারতীয় দল কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে?

বিষয় : #HiddenStoriesNews #BrazilInKolkata #ViniciusJr #IndiaVsBrazil #UruguayFootball #DiegoForlan #KhalidJamil #KolkataFootball #IndianFootball #SaltLakeStadium #YubaBharati

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


FIFA: আজ কলকাতায় আসছে ব্রাজিল, ভিনিদের সামলাতে ভারত তৈরি তো ?

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: মেজাজটাই আসল রাজা !কলকাতায় এসে হাজির দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এই অবস্থায় আজ, বৃহস্পতিবার শহরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রিসবেন থেকে সোজা কলকাতার মাটি ছোঁবে ব্রাজিল ফুটবল দলের বিশেষ বিমান। দক্ষিণ কোরিয়ার সিওল থেকে কলকাতায় এসেছে উরুগুয়ে। কলকাতা বিমানবন্দরে অবতরণ করে, তখন থেকেই নিরাপত্তা ছিল আঁটসাঁট। বিমানবন্দরে ভিড় এড়াতে দিয়েগো ফোরলানের টিম বাসকে মাত্র পঁচিশ মিনিটে নিয়ে যাওয়া হয় যুবভারতীর পাশের পাঁচতারা হোটেল হায়াত রিজেন্সিতে। আয়োজকরা ভেবেছিলেন দীর্ঘ সফর শেষে ফুটবলাররা হয়তো ঘরে গিয়ে বিশ্রাম নেবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে লবিতে কোচের সঙ্গে হালকা আলোচনার পরেই শুরু পেশাদারিত্বের আসল প্রদর্শনী!পাঁচজন অসংরক্ষিত ফুটবলার সোজা হেঁটে চলে যান যুবভারতীর অনুশীলনী মাঠে, বিন্দুমাত্র বল ছাড়াই চালান এক ঘণ্টার কঠোর শারীরিক কসরত। বাকিরা রিকভারি সেশনের জন্য ছোটেন জিম ও সুইমিং পুলে। বৃহস্পতিবার বিকেলে পুরো উরুগুয়ে দল যখন যুবভারতীতে পুরোদমে প্র্যাকটিসে নামবে, তার কিছু পরেই শহর মাতাতে পা রাখবেন ব্রাজিলীয় তারকারা।হাইভোল্টেজ ব্রাজিল ম্যাচকে ঘিড়ে মঙ্গলবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মেগা প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, ম্যাচ ঘিরে আয়োজনে যেন বিন্দুমাত্র ফাঁক না থাকে এবং স্টেডিয়ামে দর্শকদের নিরাপত্তা ও সমস্ত সুযোগ-সুবিধা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। শহর এখন ফুটবল জ্বরে কাঁপছে, তবে বড় প্রশ্ন একটাই—বিশ্বসেরা দুই শক্তির সামনে ভারতীয় দল কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে?

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত