Hidden Stories (বাংলা)
সর্বশেষ

BCCI IPL meeting: ইমপ্যাক্ট প্লেয়ার থেকে ২০ বছরের গ্র্যান্ড প্ল্যান! ১৫ অক্টোবরের বৈঠকে সৌরভ-শাহরুখকে পাশাপাশি বসাতে চায় বিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬
BCCI IPL meeting: ইমপ্যাক্ট প্লেয়ার থেকে ২০ বছরের গ্র্যান্ড প্ল্যান! ১৫ অক্টোবরের বৈঠকে সৌরভ-শাহরুখকে পাশাপাশি বসাতে চায় বিসিসিআই
এবার কার মাথায় উঠবে কমলা টুপি? ছবি : এক্স

মুম্বই: আইপিএলের বিশতম বর্ষপূর্তির আগে টুর্নামেন্টের খোলনলচে বদলে ফেলতে বড়সড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ১৫ অক্টোবর মুম্বইয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগের সবকটি পক্ষকে নিয়ে এক মেগা পর্যালোচান সভার ডাক দিল বোর্ড। 

আর এই মহা-বৈঠকের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে একই মঞ্চে প্রাক্তন বোর্ড সভাপতি তথা সিএবি প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের মুখোমুখি উপস্থিতি। বহু বছর পর আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকদের পাশাপাশি সবকটি রাজ্য সংস্থার কর্তাদেরও টেবিলে বসাতে চাইছে বিসিসিআই, যাতে শাহরুখ-সৌরভের মতো হেভিওয়েট ব্যক্তিত্বদের অভিজ্ঞতার সদ্ব্যবহার করা যায়।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া রাজ্য সংস্থা, ১০টি ফ্র্যাঞ্চাইজির মালিক ও সিইও এবং সম্প্রচারকারী সংস্থাকে যে চিঠি পাঠিয়েছেন, তাতে ২০২৭ সালে আইপিএলের ২০ বছর উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখার রূপরেখা তৈরির কথা বলা হয়েছে। 

গত সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় (AGM) ২০ বছরের উৎসব নিয়ে বিশেষ প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। মূলত মাঠের আয়োজন, ম্যাচ চলাকালীন পরিকাঠামোগত অসুবিধা এবং ফ্র্যাঞ্চাইজি ও রাজ্য সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও মসৃণ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

তবে এই আমন্ত্রণের পেছনে কেবল জাঁকজমক বা বাণিজ্যিক দিকই নয়, রয়েছে একাধিক ক্রিকেটীয় সংস্কারের বিষয়। আসন্ন মিনি নিলামের আগে বহুল বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ (Impact Player) নিয়ম রাখা হবে কি না, তা নিয়ে আলোচনার পারদ চড়ছে। 

ভারতীয় অধিনায়ক থেকে শুরু করে একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচেরাই এই নিয়মের বিপক্ষে সওয়াল করেছেন। মিনি নিলাম এবং প্লেয়ার রিটেনশন ডেডলাইন ঘোষণার আগেই এই বৈঠকে ইমপ্যাক্ট নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে চায় বিসিসিআই। 

ফলে আগামী ১৫ অক্টোবরের মুম্বইয়ের এই মহারণই ঠিক করে দেবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই লিগের ভবিষ্যৎ গতিপথ।

বিষয় : #HiddenStoriesNews #IPL2027 #BCCI #SouravGanguly #ShahRukhKhan #KKR #ImpactPlayerRule #IndianCricket

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১০ অক্টোবর ২০২৬


BCCI IPL meeting: ইমপ্যাক্ট প্লেয়ার থেকে ২০ বছরের গ্র্যান্ড প্ল্যান! ১৫ অক্টোবরের বৈঠকে সৌরভ-শাহরুখকে পাশাপাশি বসাতে চায় বিসিসিআই

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
মুম্বই: আইপিএলের বিশতম বর্ষপূর্তির আগে টুর্নামেন্টের খোলনলচে বদলে ফেলতে বড়সড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ১৫ অক্টোবর মুম্বইয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগের সবকটি পক্ষকে নিয়ে এক মেগা পর্যালোচান সভার ডাক দিল বোর্ড। আর এই মহা-বৈঠকের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে একই মঞ্চে প্রাক্তন বোর্ড সভাপতি তথা সিএবি প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের মুখোমুখি উপস্থিতি। বহু বছর পর আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকদের পাশাপাশি সবকটি রাজ্য সংস্থার কর্তাদেরও টেবিলে বসাতে চাইছে বিসিসিআই, যাতে শাহরুখ-সৌরভের মতো হেভিওয়েট ব্যক্তিত্বদের অভিজ্ঞতার সদ্ব্যবহার করা যায়।বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া রাজ্য সংস্থা, ১০টি ফ্র্যাঞ্চাইজির মালিক ও সিইও এবং সম্প্রচারকারী সংস্থাকে যে চিঠি পাঠিয়েছেন, তাতে ২০২৭ সালে আইপিএলের ২০ বছর উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখার রূপরেখা তৈরির কথা বলা হয়েছে। গত সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় (AGM) ২০ বছরের উৎসব নিয়ে বিশেষ প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। মূলত মাঠের আয়োজন, ম্যাচ চলাকালীন পরিকাঠামোগত অসুবিধা এবং ফ্র্যাঞ্চাইজি ও রাজ্য সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও মসৃণ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।তবে এই আমন্ত্রণের পেছনে কেবল জাঁকজমক বা বাণিজ্যিক দিকই নয়, রয়েছে একাধিক ক্রিকেটীয় সংস্কারের বিষয়। আসন্ন মিনি নিলামের আগে বহুল বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ (Impact Player) নিয়ম রাখা হবে কি না, তা নিয়ে আলোচনার পারদ চড়ছে। ভারতীয় অধিনায়ক থেকে শুরু করে একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচেরাই এই নিয়মের বিপক্ষে সওয়াল করেছেন। মিনি নিলাম এবং প্লেয়ার রিটেনশন ডেডলাইন ঘোষণার আগেই এই বৈঠকে ইমপ্যাক্ট নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে চায় বিসিসিআই। ফলে আগামী ১৫ অক্টোবরের মুম্বইয়ের এই মহারণই ঠিক করে দেবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই লিগের ভবিষ্যৎ গতিপথ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত