বয়স ৮৩। তবু কাজের প্রতি অমিতাভ বচ্চনের উৎসাহ একইরকম। সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো, সবকিছু নিয়েই ব্যস্ত শাহেনশা। রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু কেবিসির মঞ্চেই এবার ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালীন পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান অমিতাভ বচ্চন। বুধবারের পর্বে নিজেই সেই ঘটনা জানিয়েছেন বিগ বি। সাধারণত। কেবিসির মঞ্চে দাঁড়িয়েই প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে কথোপকথন শুরু করেন তিনি। কিন্তু এদিন তিনি বসে ছিলেন। আর তার কারণ, আগের দিন শুটিংয়ের সময় পড়ে গিয়ে তাঁর হাঁটুতে চোট লেগেছিল। নিজের চোটের প্রসঙ্গে অমিতাভ জানান,আজ আমার হাঁটুতে চোট রয়েছে। গতকাল শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি। তাই দাঁড়িয়ে থাকতে অসুবিধাও হচ্ছে।” তবে বিগ বি এও জানান যে, চোটটা খুব একটা গুরুতর নয়। খুব শিগগিরি সুস্থ হয়ে উঠবেন তিনি।
তবে চোট পাওয়ার পরেও শুটিং থামাননি অমিতাভ। বরং কাজ চালিয়ে গিয়েছেন তিনি। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি ছোট পর্দাতেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন বিগ বি। অন্যদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক হিসেবে তাঁর উপস্থিতি আজও দর্শকদের মন জয় করে চলেছে।
বিষয় : Amitabh Bachchan

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন