Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Kolkata Molestation: অ্যাক্রোপলিসের সিনেমা হলে হেনস্থার অভিযোগ! প্রতিবাদ করতেই উত্তপ্ত পরিস্থিতি, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Molestation: অ্যাক্রোপলিসের সিনেমা হলে হেনস্থার অভিযোগ! প্রতিবাদ করতেই উত্তপ্ত পরিস্থিতি, গ্রেফতার ৬
ছবিঃ প্রতীকী

খাস কলকাতায় ফের শ্লীলতাহানির অভিযোগ। এবার অভিযোগের কেন্দ্রে কসবার অ্যাক্রোপলিস মল। রবিবার সন্ধ্যায় সিনেমা দেখতে গিয়েছিলেন এক মহিলা চিকিৎসক। তিনি বাঁশদ্রোণীর বাসিন্দা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং কয়েক জন বন্ধু। ওই চিকিৎসকের দাবি, সিনেমা চলার সময় ছ’জন ব্যক্তি তাঁকে এবং তাঁর সঙ্গীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকেন। আপত্তি জানানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার সূত্রপাত কসবার অ্যাক্রোপলিস মলের ‘সিনেপলিস’-এ। অভিযোগকারিনীর কথা অনুযায়ী, সিনেমা চলাকালীন ওই ছ’জন নানা ধরনের অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন। বার বার এমন আচরণে আপত্তি জানান তিনি ও তাঁর সঙ্গীরা। এরপরেই তাঁদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযুক্তেরা তাঁদের উপর চড়াও হন। বিষয়টি নজরে আসতেই হলের কর্মীরা হস্তক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে নতুন করে বচসা শুরু হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রের দাবি, হলের অন্য দর্শকদের সঙ্গেও অভব্য আচরণ করেছিলেন ওই ব্যক্তিরা।

এর পরেই ছ’জনকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের পরিচয়পত্র দেখে পুলিশ জানতে পারে, ধৃতেরা হলেন আনন্দ কুমার, সুরেশ কুমার, অরবিন্দ কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষ। মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ ছ’জনকেই গ্রেফতার করেছে। ঘটনার সময় হলে ঠিক কী হয়েছিল, অভিযুক্তদের ভূমিকা এবং অভিযোগের  সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : Kolkata Molestation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


Kolkata Molestation: অ্যাক্রোপলিসের সিনেমা হলে হেনস্থার অভিযোগ! প্রতিবাদ করতেই উত্তপ্ত পরিস্থিতি, গ্রেফতার ৬

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
খাস কলকাতায় ফের শ্লীলতাহানির অভিযোগ। এবার অভিযোগের কেন্দ্রে কসবার অ্যাক্রোপলিস মল। রবিবার সন্ধ্যায় সিনেমা দেখতে গিয়েছিলেন এক মহিলা চিকিৎসক। তিনি বাঁশদ্রোণীর বাসিন্দা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং কয়েক জন বন্ধু। ওই চিকিৎসকের দাবি, সিনেমা চলার সময় ছ’জন ব্যক্তি তাঁকে এবং তাঁর সঙ্গীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকেন। আপত্তি জানানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার সূত্রপাত কসবার অ্যাক্রোপলিস মলের ‘সিনেপলিস’-এ। অভিযোগকারিনীর কথা অনুযায়ী, সিনেমা চলাকালীন ওই ছ’জন নানা ধরনের অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন। বার বার এমন আচরণে আপত্তি জানান তিনি ও তাঁর সঙ্গীরা। এরপরেই তাঁদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযুক্তেরা তাঁদের উপর চড়াও হন। বিষয়টি নজরে আসতেই হলের কর্মীরা হস্তক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে নতুন করে বচসা শুরু হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রের দাবি, হলের অন্য দর্শকদের সঙ্গেও অভব্য আচরণ করেছিলেন ওই ব্যক্তিরা।এর পরেই ছ’জনকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের পরিচয়পত্র দেখে পুলিশ জানতে পারে, ধৃতেরা হলেন আনন্দ কুমার, সুরেশ কুমার, অরবিন্দ কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষ। মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ ছ’জনকেই গ্রেফতার করেছে। ঘটনার সময় হলে ঠিক কী হয়েছিল, অভিযুক্তদের ভূমিকা এবং অভিযোগের  সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত